বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৩ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

শেরপুর জেলার

নকলায় প্রণোদনার ভাগ না পেয়ে হামলা— প্রতিবাদে মানববন্ধন

মাহদি হাসান, নকলা

ছবি : দৈনিক কলিকাল

শেরপুর জেলার নকলায় নিজ কার্যালয়ে ঢুকে উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় মানববন্ধন করেছে উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই আয়োজন করা হয়।

মানববন্ধনে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন অ্যানি বলেন– “উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা চাই, এই হামলায় যারা জড়িত, তাদের শাস্তির আওতায় আনা হোক। এই শাস্তি দৃষ্টান্ত হয়ে থাকুক যাতে করে পরবর্তীতে এধরনের কার্যক্রমের সাহস কেউ না পায়। তাদের কোন শাস্তি না হলে পরবর্তীতে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাবো”

মানববন্ধনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর অফিস কক্ষে যান উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম। এ সময় বাইরে অপেক্ষা করছিলেন ছাত্রদল কর্মী ফজলু। কাইয়ুম কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর কাছে কৃষি প্রণোদনা কাকে কাকে দেওয়া হয়েছে জানতে চান এবং ছাত্রদলের ভাগ তাঁকে দিতে বলেন। বিষয়টি মোবাইলে উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি খোরশেদুর রহমানকে জানালে কাইয়ুম আরও ক্ষিপ্ত হন এবং কথা বলার এক পর্যায়ে উত্তেজিত হয়ে কৃষি কর্মকর্তাকে সজোরে চড় মারেন। পরে তাঁকে টেনেহিঁচড়ে কক্ষের বাইরে নিয়ে ফজলু ও কাইয়ুম মারতে থাকলে আশপাশের লোকজন গিয়ে কৃষি কর্মকর্তাকে উদ্ধার করেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন সিইসি
জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষ
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে: সেনাপ্রধান
দেশ স্থিতিশীল হওয়ায় ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাসদস্যরা
রামিসা হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষাব্যবস্থায় আসছে বড় পরিবর্তন: শিক্ষা প্রতিমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠন নিয়ে নতুন তথ্য জানালেন তথ্যমন্ত্রী
রাজধানীতে শিশুর গলাকাটা লাশ উদ্ধার
টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
বিদ্যুতের দাম ইউনিট প্রতি ২১ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব
দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তরস্থাপন করলেন প্রধানমন্ত্রী
সকল চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি স্থগিত
ওমানে মৃত্যু: ৪ ভাইয়ের মরদেহ আজ রাতে দেশে ফিরবে
সেতুমন্ত্রী অবরুদ্ধ, উদ্ধার করল পুলিশ!
পাকিস্তানকে হোয়াইটওয়াশের পথে বাংলাদেশ
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিয়েছে ইরান
নকলায় ভূমি সেবা মেলা শুরু
সমুদ্রপাড়ে ফুরফুরে মেজাজে প্রভা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.