রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩, ২২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায়।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. কামাল উদ্দিন হায়দার।

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যেন দ্রুত তাদের সংশোধিত ফলাফল জানতে পারে, সে জন্য পুনর্নিরীক্ষণের সব প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে। আগামী ১৬ নভেম্বর সকাল ১০টায় ফল প্রকাশ করা হবে।’

এর আগে, শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে এবার খাতা পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ড ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। তারা মিলে ৪ লাখ ২৮ হাজার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে, আর সবচেয়ে কম বরিশাল বোর্ডে।

ঢাকা বোর্ডে সর্বাধিক ৬৬,১৫০ জন শিক্ষার্থী আবেদন করেছেন, যা থেকে এসেছে ১,৩৬,৫০৬টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন। এরপর রয়েছে কুমিল্লা বোর্ডে ২২,৫০৩ জন (৪২,০৪৪ খাতা) এবং রাজশাহী বোর্ডে ২০,৯২৪ জন (৩৬,১০২ খাতা)।

চট্টগ্রাম বোর্ডে আবেদন করেছেন ২২,৫৯৫ জন (৪৬,১৪৮ খাতা), যশোর বোর্ডে ২০,৩৯৫ জন (৩৬,২০৫ খাতা) এবং দিনাজপুর বোর্ডে ১৭,৩১৮ জন (২৯,২৯৭ খাতা)।

ময়মনসিংহ বোর্ডে আবেদন এসেছে ১৫,৫৯৮ জনের (৩০,৭৩৬ খাতা), সিলেট বোর্ডে ১৩,০৪৪ জনের (২৩,০৮২ খাতা), কারিগরি বোর্ডে (বিটিইবি) ১২,০০৭ জনের (১৫,৩৭৮ খাতা) এবং মাদ্রাসা বোর্ডে ৭,৯১৬ জনের (১৪,৭৩৩ খাতা)।

সবচেয়ে কম আবেদন পড়েছে বরিশাল শিক্ষা বোর্ডে- ৮,০১১ জন শিক্ষার্থী মোট ১৭,৪৮৯টি খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

রাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল ইডেন
নকলায় বৃদ্ধা ফুলমতির পাশে রোটারী ক্লাব অব ঢাকা পূর্বাশা
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি শপথ নেবেন কাল
দাদা-দাদির কবরের পাশে সমাহিত হলেন বৃষ্টি
কুলাউড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর
বিগ বসের অভিজ্ঞতা ছিল ‘ট্রমাটিক’: তানিশা
নকলায় বাসের ধাক্কায় ট্রাক্টর চালকের মৃত্যু
স্ত্রী-সন্তানদের নির্মমভাবে হত্যার পর যা করলেন ফুরকান
হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ হজযাত্রী
দলীয় নেতাদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর বৈঠক
শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন
তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা: ট্রাম্প
‘দেশের রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’
আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
‘আপোষহীন দেশনেত্রী’ বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পুরস্কারে ভূষিত
হাসনাত-সারজিসকে নিয়ে রাশেদ খান’র বিস্ফোরক তথ্য প্রকাশ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আমি সবসময় কাজের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করি: ভাবনা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.