২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।
আজ রোববার (২ নভেম্বর) থেকে এই প্রক্রিয়া চলবে আগামী ১৬ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেজিস্ট্রেশনের জন্য দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে ভর্তি ওয়েবসাইটের (https://www.xiclassadmission.gov.bd) কলেজ লগইন প্যানেলে গিয়ে (ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে) লগইন করতে হবে।
এরপর নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের তথ্য অনলাইনে প্রেরণ করতে হবে।







