বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭, বসন্তকাল

এইচএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বাড়লো ফি

শিক্ষা প্রতিবেদক

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা করা হয়েছে। সঙ্গে এও জানানো হয়েছে, এবার ফরম পূরণের জন্য বাড়তি ফি গুণতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি ও নির্ধারিত ফি এর তালিকা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ থেকে। জরিমানা ছাড়া অনলাইনে ফরম পূরণ চলবে ৯ মার্চ পর্যন্ত। তবে বিলম্ব ফিসহ ১১ থেকে ১৮ মার্চ পর্যন্ত ফরম পূরণের সুযোগ থাকবে।

অন্যদিকে ফি এর বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা- এই তিন বিভাগেই গত বছরের তুলনায় ফরম পূরণের ফি বেড়েছে ২১০ টাকা। এবার বিলম্ব ফি ছাড়া অনলাইনে টাকা জমা দেওয়া যাবে ১০ মার্চ পর্যন্ত।

যারা নির্ধারিত সময়ে ফরম পূরণ করতে পারবেন না, তারা ১০০ টাকা বিলম্ব ফিসহ ১৮ মার্চ পর্যন্ত আবেদন ও ফি জমা দেওয়ার সুযোগ পাবেন। সোনালী সেবার মাধ্যমে এই ফি পরিশোধ করতে হবে।

বিভাগভেদে নির্ধারিত ফি এর তালিকা
● বিজ্ঞান শাখা: মোট ২ হাজার ৯৯৫ টাকা (বোর্ড ফি ২,১৪০ টাকা ও কেন্দ্র ফি ৮৫৫ টাকা)। গত বছর এই ফি ছিল ২,৭৮৫ টাকা।

● মানবিক শাখা: মোট ২ হাজার ৪৩৫ টাকা (বোর্ড ফি ১,৯৪০ টাকা ও কেন্দ্র ফি ৪৯৫ টাকা)। গত বছর এই ফি ছিল ২,২২৫ টাকা।

● ব্যবসায় শিক্ষা শাখা: মোট ২ হাজার ৪৩৫ টাকা (বোর্ড ফি ১,৯৪০ টাকা ও কেন্দ্র ফি ৪৯৫ টাকা)। গত বছর এই ফি ছিল ২,২২৫ টাকা।

ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম ঢাকা শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট থেকে সম্পন্ন করতে হবে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রতিষ্ঠানগুলোকে এই তালিকা থেকে সঠিক পরীক্ষার্থী নির্বাচন করতে হবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে ২৪ মাসের বেশি টিউশন ফি আদায় করতে পারবে না।

এছাড়া নিজস্ব ব্যবস্থাপনায় মডেল টেস্ট নেওয়া গেলেও তা শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা যাবে না এবং এর জন্য অতিরিক্ত ফি নেওয়া নিষিদ্ধ করা হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আমিরাতে আটকে পড়া ২৭ জন ফ্লাইট ক্রুকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা
নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির
বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী
ইরানের পুরো আকাশসীমা দখলে নিচ্ছে ইসরায়েল
নেপালে নির্বাচন আজ
গত ছয়দিনে মোট ২১০টি ফ্লাইট বাতিল
এনসিপির সঙ্গে মার্কিন সহকারীর বৈঠক স্থগিত
‘সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়নি’
কুয়েতে ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকার
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত
ইরানকে হামলা বন্ধের আহ্বান জানাল আরব লীগ
দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছে
মার্কিন সিনেটে যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ
ইসরায়েলে ধেয়ে আসছে ইরানি মিসাইলের নতুন বহর
মধ্যপ্রাচ্যের ভয়ারহতা জানালেন এশা
মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করা হচ্ছে!
মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজডুবি, নিহত ৮০
দেশে ফিরেছেন আলোচিত তিথি
জনগণের ম্যান্ডেটের প্রতি সরকার শ্রদ্ধাশীল: তথ্যমন্ত্রী
বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে যা বললেন ট্রাম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.