মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৮ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

চমক দিতে আসছেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

ছবি : সংগৃহীত

মডেলিং ও উপস্থাপনাকে পেছনে রেখে বড় পর্দায় নিজের অভিনয় প্রতিভা দেখিয়ে আলোচনায় আসেন নুসরাত ফারিয়া। এরপর অভিনয়ের পাশাপাশি গানেও নিজেকে রাখেন মিডিয়ার আলোচনায়।

২০১৮ সালে ‘পটাকা’ গানের মাধ্যমে সংগীত জগতে আত্মপ্রকাশ ঘটে ফারিয়ার। সেই গান প্রকাশের পর সমালোচনার পাশাপাশি প্রশংসাও পান তিনি। এরপরে তিনি আরও চারটি গান প্রকাশ করেছেন।

এবার বিরতি কাটিয়ে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন ফারিয়া। সেই গানে থাকবে অনেক চমক।

গত বছরের শুরুর দিকে জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে একটি গান রেকর্ড হলেও সেটি এখনও প্রকাশিত হয়নি। ফারিয়া এবার দর্শকদের জন্য ভিন্নধর্মী ও উন্নতমানের গানের ভিডিও উপহার দিতে চান। সেভাবেই নিচ্ছেন প্রস্তুতি।

সম্প্রতি এক অনুষ্ঠানে ফারিয়া বলেন, ‌‘একটি ভালো প্রযোজনার জন্য অনেক মানুষের সমন্বয় লাগে এবং তা সময়সাপেক্ষ। আমি শুধু গান রেকর্ড করে প্রকাশ করি না, আমি এমন মিউজিক ভিডিও বানাতে চাই যা দর্শককে চমকে দেবে। নতুন কিছু দেখার অনুভূতি দেবে। এজন্য সময় লাগছে।’

তিনি জানান, তার বেশ কয়েকটি নতুন গান প্রকাশের অপেক্ষায় আছে। ফুয়াদ, সঞ্জয়সহ আরও কয়েকজন প্রতিভাবান সংগীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন। প্রতিটি প্রজেক্ট সুন্দরভাবে এগোচ্ছে।

ফারিয়া আরও বলেন, ‘কয়েকজন সংগীতশিল্পী আছেন যাদের গান শুনে আমি বড় হয়েছি। তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেলে সেটা সত্যিই দারুণ হবে। কিছু পরিকল্পনা করছি, দেখা যাক কতদূর এগোতে পারি।’

সংগীতের পাশাপাশি ফারিয়া শিগগিরই বড় পর্দাতেও ফিরবেন বলে জানান। তিনি বলেন, ‘এ মাসের শেষ দিকে একটি নতুন ছবির শুটিং শুরু করব। শিগগিরই ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’

গত মাসে নুসরাত ফারিয়া কানাডায় একটি স্টেজ শোতে পারফর্ম করেছেন। আগামী নভেম্বরে তিনি আরও একটি আন্তর্জাতিক সফরে অংশ নেবেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.