শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

মেসির নামে টুর্নামেন্ট, অংশ নেবে বার্সেলোনা-চেলসিও

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির হাত ধরে শুরু হচ্ছে ফুটবলের নতুন এক অধ্যায়। ডিসেম্বরে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ‘মেসি কাপ’। যেখানে অংশ নেবে ইন্টার মায়ামি, বার্সেলোনাসহ ৮টি ক্লাব। আর্জেন্টাইন মহাতারকার প্রযোজনা প্রতিষ্ঠান ৫২৫ রোসারিওর সহযোগিতায় আয়োজিত প্রথম আসরটি অনুষ্ঠিত হবে দক্ষিণ ফ্লোরিডায়, চলবে ৯ থেকে ১৪ ডিসেম্বর।

৮ ক্লাবের অংশগ্রহণে ৬ দিনের এই টুর্নামেন্টে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮টি। ইন্টার মায়ামি, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, রিভার প্লেট, ইন্টার মিলান, নিউওয়েলস ওল্ড বয়েজ, অ্যাতলেটিকো মাদ্রিদ এবং চেলসি- এই আটটি ক্লাব খেলবে এই টুর্নামেন্টে। ইন্টার মায়ামির ভেন্যু চেজ স্টেডিয়াম ও ফ্লোরিডা ব্লু ট্রেনিং সেন্টারে হবে পুরো টুর্নামেন্ট।

যুক্তরাষ্ট্রের মায়ামিতে হতে যাওয়া এই প্রতিযোগিতার মূল লক্ষ্য যুব ফুটবলে এক বৈশ্বিক দৃষ্টান্ত স্থাপন করা। যেখানে তরুণ খেলোয়াড়রা ফুটবলের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত হবে। আর পুরো আয়োজন মিশে যাবে ক্রীড়া, সংস্কৃতি ও উদ্ভাবনের এক নতুন সংমিশ্রণে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নতুন টুর্নামেন্টের ঘোষণা দিয়ে মেসি বলেন, ‘অবশেষে তোমাদের সঙ্গে এটি ভাগাভাগি করতে পারছি। এই ডিসেম্বর মায়ামিতে অনুষ্ঠিত হবে এক বিশেষ যুব ফুটবল টুর্নামেন্ট। যেখানে অংশ নেবে বিশ্বের শীর্ষ ক্লাবগুলো। ভবিষ্যতের ফুটবলাররা এখানে নিজেদের মেলে ধরবে, আর ম্যাচের বাইরেও থাকছে অনেক দারুণ আয়োজন। এটি শুধুই খেলা নয়, এটি পরবর্তী প্রজন্মের ব্যাপার। আশা করি, তোমরা ভালোবাসবে- এই হলো মেসি কাপ।’

প্রতিযোগিতার কাঠামো অনুযায়ী, আট দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। যেখানে প্রথম তিন দিনে রাউন্ড-রবিন ভিত্তিতে ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর সেরা দলগুলো যাবে প্লে-অফ পর্বে। শেষ দিনে চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল।

এ ছাড়া মাঠের বাইরেও থাকবে নানা আয়োজন। ফায়না ফোরামে অনুষ্ঠিত হবে স্পোর্টস, সংস্কৃতি ও বাণিজ্য বিশ্বের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি সম্মেলন। আর পাও বাই পল কুই-তে হবে আনুষ্ঠানিক মেসি কাপ সামিট পার্টি।

এই টুর্নামেন্টের খেলা দেখার জন্য অফিসিয়াল ওয়েবসাইট মেসি কাপ ডটকম থেকে টিকেট কিনতে পারবেন সমর্থকেরা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

মোজতবা খামেনির তথ্য দিতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
সরকারি কর্মকর্তাদের ওমান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই আসে না: শিক্ষামন্ত্রী
এসএসসি তথা পাবলিক পরীক্ষা আইন পরিবর্তন করতেই হবে: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন
‘ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ আছে’
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে
কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছে
ইরানে আজ রাতে সর্বোচ্চ সংখ্যক হামলার হুমকি
শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
‘বিএনপিকে ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে’
বেঁচে আছেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী
জানা গেল মির্জা আব্বাসকে কখন সিঙ্গাপুর নেওয়া হবে
ঈদ উপলক্ষে ডিএমপির বিশেষ নির্দেশনা
রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র
তুরস্কে ভয়াবহ ভূমিকম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.