বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৯ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

শেরপুর জেলার

নকলায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

শেরপুর জেলার নকলায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, সংক্ষিপ্ত আলোচনা সভা ও সচেতনতামূলক হাত ধোয়া কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

“হাত ধোয়ার নায়ক হোন”– এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম সঠিক ভাবে নিজের হাত ধোয়ার মধ্যদিয়ে হাত ধোয়া কর্মসুচি উদ্বোধন করেন।

প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্যে ইউএনও মো. জাহাঙ্গীর আলম দিবসটির সাফল্য কামনা করেন এবং সকলকে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি রপ্ত করে দৈনন্দিন জীবনে নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান সুমন উপস্থিত সবার সামনে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করেন। পরে উপস্থিত অতিথিবৃন্দ, অংশীজন ও শিক্ষার্থীরা সঠিক নিয়মে নিজ নিজ হাত ধৌত করেন।

এ-সময় সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন অ্যানি, উপজেলা প্রকৌশলী সামছুল আলম রাকিব, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান সুমন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নাসরিন জাহান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. অনিক রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন শামীমসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অংশীজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই বিশ্ব হাতধোয়া দিবসটি ২০০৮ সাল থেকে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিশ্বব্যাপি পালিত হয়ে আসছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা
শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা
মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের সব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল
হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
‘সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি বাজেট উপহার দেবে’
ভারত থেকে দেশে ফিরতে সীমান্তে মানুষের ভীড়
দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.