বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৯ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

ময়মনসিংহে বাস ধর্মঘট প্রত্যাহার

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবরোধ তুলে নিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়ন। আজ সোমবার সকাল থেকে বাস চলাচল শুরু হবে।

রোববার (১২ অক্টোবর) দিবাগত রাতে ধর্মঘট তুলে নেয় আন্দোলনকারীরা।

এর আগে দু’পক্ষের দ্বন্দ্বের জেরে কেন্দ্রীয় সিদ্ধান্তে সকাল ৬টা থেকে ঢাকা-ময়মনসিংহসহ বিভাগের সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়ন। ফলে চরম দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা।

বিভাগের সকল রুটে (নেত্রকোনা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, সিলেট ও উত্তরবঙ্গ) বাস চলাচল বন্ধ থাকার সুযোগে গন্তব্যের যাত্রীদের প্রাইভেটকার, মাইক্রোবাস ও সিএনজি যোগে ভাড়া গুনতে হয়েছে চার থেকে পাঁচগুণ বেশি।

রোববার (১২ অক্টোবর) সকালে নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড, পাটগুদাম ব্রীজমোড় বাসস্ট্যান্ড ও বাইপাস মোড় গিয়ে দেখা যায়, যাত্রীদের উপচেপড়া ভিড়। নিরুপায় যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে ছুটছেন প্রাইভেটকার, মাইক্রোবাস, পিকআপ ভ্যান ও সিএনজি যোগে।

তারা অভিযোগ করেন, এভাবে ঘোষণা ছাড়া বাস চলাচল বন্ধ রাখা উচিত নয়। একটি স্বার্থান্বেষী মহলের দ্বন্দ্বের জের সাধারণ যাত্রীরা ভোগ করবে কেন?

উল্লেখ্য, গত শুক্রবার আবু রায়হান নামে এক জুলাইযোদ্ধাকে ইউনাইটেড পরিবহনের সুপারভাইজার কর্তৃক হেনস্থার প্রতিবাদে শনিবার বেলা ১২টার দিকে এনসিপি নেতারা ইউনাইটেড পরিবহন বন্ধের দাবিতে মাসকান্দা বাস টার্মিনালের ইউনাইটেড পরিবহনের কাউন্টারের সামনে অবস্থান নেয়।

এসময় তারা বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীমের ইউনাইটেড পরিবহনে ১৬টি বাস চলাচল বন্ধের দাবি জানায় এবং আন্দোলন শুরু করে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা
শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা
মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের সব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল
হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
‘সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি বাজেট উপহার দেবে’
ভারত থেকে দেশে ফিরতে সীমান্তে মানুষের ভীড়
দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.