বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৯ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

শেরপুর জেলার

নকলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

নকলা (শেরপুর) প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

শেরপুর জেলার নকলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

স্বাস্থ্য সহকারী জাহিদা আক্তার ৭ম শ্রেণির শিক্ষার্থী মোশফিরাত তাসনিম নুঝাতকে টিকা প্রদানের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন।

এ-সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক উমর ফারুক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবাল সরকার পার্থ, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মালিহা নুঝাত, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই (এমটিইপিআই) মো. আব্দুর রহিম, স্বাস্থ্য পরিদর্শক মো. রফিকুল ইসলাম, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, সেনেটারী ইন্সপেক্টর হাসান ফেরদৌস আলম, মেডিকেল টেকনোলজিস্ট আবু কাউছার বিদ্যুৎসহ স্বাস্থ্য সহকারীগণ ও ক্যাম্পেইন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, ১২ অক্টোবর রবিবার থেকে শুরু হয়ে ১৮ দিনব্যাপি এই ক্যাম্পেইন চলবে। প্রথম ১০দিন ২৭০টি কেন্দ্রে ২৯৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোরদের এবং পরবর্তী ৮দিন কমিউনিটি পর্যায়ে ২১৬টি ইপিআই সেন্টারে টিকা প্রদান করা হবে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ী টিকাদান কেন্দ্রে বিনামূল্যে টিকা প্রদান করা হবে।

উপজেলায় ৯ মাস বয়সী শিশু থেকে ১৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী মোট ৬১ হাজার ৫৮৫ জন শিশু ও কিশোর-কিশোরীকে সরকারি ভাবে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মালিহা নুঝাত জানান, শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোরদের পূর্বনির্ধারিত সুবিধাজনক কেন্দ্রে প্রথম ১০ দিন ব্যাপি এই টিকা প্রদান করা হবে। পরে কমিউনিটি পর্যায়ে উপজেলার ৯টি ইউনিয়নের পুরাতন ওয়ার্ড ভিত্তিক প্রতি ওয়ার্ডে ৮টি করে টিকাদান কেন্দ্রে এ টিকা প্রদান করা হবে। এতে প্রতি ইউনিয়নে ২৪টি করে মোট ২১৬টি অস্থায়ী কেন্দ্র ও একটি স্থায়ী কেন্দ্র (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স)-এ বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা বিনামূল্যে প্রদান করা হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই (এমটিইপিআই) মো. আব্দুর রহিম জানান, এই টিকা গ্রহনের জন্য ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নম্বর দিয়ে অনলাইনে রেজিষ্ট্রেশন করা হতে হবে। তবে যে বা যারা ডিজিটাল জন্মনিবন্ধন করতে পারেনি তারা নিকটস্থ কেন্দ্রে গিয়ে টিকা কার্ড প্রদর্শন করেও টিকা গ্রহণ করতে পারবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিন জনগনকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে একদল শিল্পী বাদ্যযন্ত্র সহকারে জনসচেতনতামূলক গানও পরিবেশন করেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা
শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা
মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের সব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল
হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
‘সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি বাজেট উপহার দেবে’
ভারত থেকে দেশে ফিরতে সীমান্তে মানুষের ভীড়
দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.