বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৯ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

শেরপুর জেলার

নকলায় কন্যাশিশু দিবস উপলক্ষে ৩২ কিশোরীকে সনদপত্র ও উপহার প্রদান

নকলা (শেরপুর) প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

শেরপুর জেলার নকলায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। কর্মসূচি সমূহের মধ্যে বর্নাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও উপজেলার ৩২ কিশোরীকে সনদপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) উপজেলা প্রশাসন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কমর্সূচি এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

“আমি কন্যাশিশু, স্বপ্নে গড়ি, সাহসে লড়ি; দেশের কল্যাণে কাজ করি” এই প্রাতিপাদ্যকে সামনে রেখে উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে র‍্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে “পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও” এই শ্লোগানকে ধারন করে স্বপ্নসারথি ও অংশীজনের অংশ গ্রহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, ব্র্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী, ব্র্যাক জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গোলাম সারোয়ারসহ স্বপ্নসারথি দলের কিশোরী সদস্যদের প্রতিনিধি নাশিতা আক্তার, শশী, মোছা. নাসরিন ও লিজা আক্তার প্রমুখ।

বক্তারা জানান, বাংলাদেশে প্রতিবছর ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্ন্ত শিশু অধিকার সপ্তাহ পালন করা হয়। ২০০০ সালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সরকারি আদেশে শিশু অধিকার সপ্তাহের দ্বিতীয় দিনকে কন্যাশিশু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। এর পরথেকে ৩০ সেপ্টেম্বরকে জাতীয় কন্যাশিশু দিবস হিসেবে পালন করা হচ্ছে। তারা বলেন “দেশ ও জাতীর কল্যাণে নারীদেরকে আরো এগিয়ে নিতে হবে। বিশেষ করে সমাজে পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নেওয়া জরুরি।

ব্র্যাককে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সভাপতি ইউএনও মো. জাহাঙ্গীর আলম তাঁর সমাপনী বক্তব্যে জানান, ব্র্যাকের জীবন দক্ষতা প্রশিক্ষণ খুবই কার্যকর ভূমিকা রাখছে। স্বপ্নসারথিদের স্বপ্ন পূরণে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি। এছাড়া উপজেলার কোন এলাকায় বাল্য বিয়ে সংগঠিত হলে বা আয়োজন করা হলে সরকারি হটলাইন নম্বর এবং উপজেলা প্রশাসনের নম্বরে ফোন দেওয়ার পরামর্শ প্রদান করেন তিনি।

আলোচনা সভার পরে উপজেলার ১০টি স্বপ্নসারথি দলের ৩২ জন ১৮ বছর পুর্ণ করা কিশোরীদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের হাতে সনদপত্র ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কমর্সূচির জেলা-উপজেলার কর্মকর্তাগনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্বপ্নসারথি দলের কিশোরী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও অংশীজন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা
শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা
মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের সব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল
হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
‘সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি বাজেট উপহার দেবে’
ভারত থেকে দেশে ফিরতে সীমান্তে মানুষের ভীড়
দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.