সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
আজ শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি।
গণ অধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী তাকে সংবর্ধনা দিতে বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে উপস্থিত হন।
এর আগে আজ সকাল পৌনে ১১টার দিকে নুরের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানান, নুরুল হক নুর আইন-শৃঙ্খলা বাহিনীর পিটুনিতে আহত হওয়ার পর দেশে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। চিকিৎসা শেষে আজ দেশে ফেরেন তিনি।









