চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে বদরউদ্দীন (২৬) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ।
আজ বুধবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
জানা যায় বদরউদ্দীন জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের স্কুল পাড়ার আব্দুল করিমের ছেলে।
গ্রামবাসী জানায়, বদরউদ্দীন বুধবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে বেনীপুর গ্রামের ডিসপুট মাঠ দিয়ে অবৈধভাবে ৫-৬ জন মানুষ (ধুর) পাচার করছিলো। একপর্যায়ে ভারতের নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও বিএসএফ বদরউদ্দীনকে ধরে ফেলে। পরে বিএসএফ সদস্যরা তাকে নোনাগঞ্জ ক্যাম্পে ধরে নিয়ে যায়।
বেনীপুর গ্রামের সাবেক ইউপি সদস্য রবিউল হোসেন বলেন, বুধবার বেলা ১১টার দিকে বিএসএফ এক বাংলাদেশি যুবক বদরউদ্দীন ধরে নিয়ে গেছে।
মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলমের (পিএসসি) সঙ্গে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি বলেন, আমরা অসমর্থিত সূত্রে জানতে পেরেছি বিএসএফ এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।








