শুক্রবার, ৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩, ২০ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা নভেম্বরে

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর প্রিলিমিনারি টেস্টের ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এবারের লিখিত পরীক্ষা নভেম্বরে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞপ্তির শর্ত ও বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪-এর বিধি-৭ অনুযায়ী নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীরা লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। তবে প্রার্থীদের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে, সঠিক ডকুমেন্টস বা সনদ উপস্থাপন না করলে, প্রতারণার আশ্রয় নিলে কিংবা ভুল বা মিথ্যা তথ্য দিলে প্রার্থিতা বাতিল হবে।

এ ছাড়া, বয়স ও শিক্ষাগত যোগ্যতার সনদ টেম্পারিং করলে কিংবা আবেদনপত্রে গুরুতর ত্রুটি পাওয়া গেলে লিখিত পরীক্ষার আগে বা পরে যেকোনো পর্যায়ে উত্তীর্ণের তালিকা থেকে বাদ দেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি চাকরিতে যোগ দেওয়ার পরও এরূপ তথ্য প্রমাণিত হলে তাকে বরখাস্ত করা যাবে।

ফলাফল জানতে প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) ভিজিট করতে পারবেন।

পাশাপাশি টেলিটকের যেকোনো মোবাইল থেকে ‘PSC 47 Registration Number’ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি বার্তায় Qualified অথবা Not Qualified জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি পরে কমিশনের ওয়েবসাইট ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা
জিয়াউর রহমানের জীবনী নিয়ে নাটক ‘জেড’ আসছে
‘থ্রি ইডিয়টস ২’-এ যুক্ত হচ্ছে আরও এক ‘ইডিয়ট’
কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক হেলিকপ্টার
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
সহকারী হত্যাকাণ্ডে শুভেন্দুর নিশানায় তৃণমূল
সমালোচকদের বিরুদ্ধে প্রভার সমালোচনা!
পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতির শাসন হতে যাচ্ছে?
‘কামব্যাক কমরেড’: মির্জা আব্বাসের উদ্দেশে পাটওয়ারী
এবতেদায়ী মাদরাসা শিক্ষকদের সুখবর
বন্যার পূর্বাভাস দেবে বাকৃবি গবেষকদের উদ্ভাবিত এআই প্রযুক্তি
বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনে কমলো তেলের দাম
বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী
কারামুক্তির সাতদিন পর মারা গেলেন ছাত্রলীগ নেতা
নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা পেলো চার শতাধিক মানুষ
বিসিবির সভা আজ
ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক গ্রেফতার
ঈদে নতুন সিনেমা নিয়ে ফিরছেন পূজা চেরি
ক্যানচ্যাম বাংলাদেশ-এর নতুন কার্যালয় উদ্বোধন
‘স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার’

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.