বার্ধক্যজনিত জটিলতা ও শারীরিক বিভিন্ন অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গণফোরামের এমিরেটাস সভাপতি ড. কামাল হোসেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে গণফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর স্কয়ার হাসপাতালে তাকে ভর্তির পর সোমবার (৮ সেপ্টেম্বর) ইউরিনারি ব্লাডারে একটি অস্ত্রোপচার করা হয়েছে। তার শারীরিক অবস্থা আগের চাইতে অনেকটা ভালো। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।








