সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৩০ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ইনডেক্সধারী সকল শিক্ষক বদলির সুযোগ পাচ্ছেন

শিক্ষা প্রতিবেদক

ছবি : সংগৃহীত

দেশে এমপিওভুক্ত সব শিক্ষককে বদলির আওতায় আনার বিষয়ে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি সভায় ইনডেক্সধারী সব শিক্ষককে বদলির সুযোগের ব্যাপারে ইতিবাচক মত পাওয়া গেছে। এজন্য বিদ্যমান নীতিমালা সংশোধন করার বিষয়েও আলোচনা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমানের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রোববার (৩১ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মাউশির এক কর্মকর্তা জানান, ইনডেক্সধারী সব শিক্ষককে বদলির আওতায় আনার বিষয়টি নিয়ে ইতিবাচক অগ্রগতি হচ্ছে। তবে আইনি জটিলতা এড়াতে একটি সর্বজনীন বদলি নীতিমালার চিন্তা করা হচ্ছে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও কাজ চলছে।

তিনি আরও বলেন, বিশেষ করে এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা মেধাক্রম অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে পদায়ন পেয়েছেন। তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন। তাই আগে তাদের বদলি চালুর পরিকল্পনা ছিল। তবে ইনডেক্সধারী শিক্ষকদের রিটের কারণে পুরো বিষয়টি আটকে যায়।

সর্বজনীন বদলি চালু করতে হলে প্রায় ৪ লাখ শিক্ষক-কর্মচারীর তথ্য সংগ্রহ করতে হবে, যা একটি বড় চ্যালেঞ্জ। তবুও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে এ বিষয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

সরকার যথাসময়ে বদলি চালুর চেষ্টা করছে এবং নীতিমালা সংশোধনের কাজ শিগগিরই শুরু হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা
আবু সাঈদ হত্যা মামলায় রোবির সাবেক ভিসি গ্রেফতার
শুধু স্বপ্ন নয়, বাস্তব পরিকল্পনা চান প্রধানমন্ত্রী
ফারাক্কা চুক্তিই বলে দেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না: মির্জা ফখরুল
হামে আরও দুই শিশুর মৃত্যু
জনতার দাবি ‘কুমিল্লা বিভাগ চাই’, প্রধানমন্ত্রী বললেন- ঠিক আছে
কারিনা কায়সারের অকালমৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া
বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি
২৬ মে’র ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.