লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস আনন্দ খালে পড়ে গেছে। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে চন্দ্রগঞ্জ কফিল ইদ্দন ডিগ্রি কলেজ সংলগ্ন সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বাসটিতে ২২ জন যাত্রী ছিলেন। চন্দ্রগঞ্জ থেকে লক্ষ্মীপুর শহরের দিকে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খালে পড়ে যায়। এ ঘটনায় এখনো ১২ জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।








