রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩, ২২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

নির্বাচনের বিকল্প ভাবলে জাতির জন্য ভয়াবহ বিপদ হবে: প্রধান উপদেষ্টা

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, নির্বাচন ছাড়া অন্য কোনো পথ চিন্তা করা হলে তা দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তিনি নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

রোববার (৩১ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতাদের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেস সচিবের ভাষ্যে, প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন— ফেব্রুয়ারির প্রথম ভাগেই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে একটি অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জোর দিয়ে উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচনের আয়োজন।

শফিকুল আলম আরও জানান, বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার এ বিষয়ে অগ্রগতির চিত্র উপস্থাপন করেন।

বৈঠকগুলো শান্তিপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশা ও উদ্বেগ প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হান্টা ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক
পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে
শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে সুখবর দিল মাউশি
হামে মৃত্যু হওয়া শিশুদের পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট
৩৮৬ রানে অলআউট পাকিস্তান
কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী
ফের ভাঙল আবু ত্বহা-সাবিকুন্নাহারের সংসার
মাকে নিয়ে কালজয়ী যত গান, জেনে নিন
বিশ্ব মা দিবস আজ
রাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল ইডেন
নকলায় বৃদ্ধা ফুলমতির পাশে রোটারী ক্লাব অব ঢাকা পূর্বাশা
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি শপথ নেবেন কাল
দাদা-দাদির কবরের পাশে সমাহিত হলেন বৃষ্টি
কুলাউড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর
বিগ বসের অভিজ্ঞতা ছিল ‘ট্রমাটিক’: তানিশা
নকলায় বাসের ধাক্কায় ট্রাক্টর চালকের মৃত্যু
স্ত্রী-সন্তানদের নির্মমভাবে হত্যার পর যা করলেন ফুরকান
হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ হজযাত্রী
দলীয় নেতাদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর বৈঠক

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.