বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১০ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

আলোচিত-সমালোচিত

ঢাকায় ফিরছেন হিরো আলম, জানাবেন আরও কিছু গোপন তথ্য!

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আগের চেয়ে খানিকটা সুস্থ বোধ করছেন তিনি। তবে পুরোপুরি সুস্থ বোধ করছেন না। জানালেন ঢাকায় এসে স্ত্রী রিয়া মনিকে নিয়ে আরও তথ্য ফাঁস করবেন।

আজ ঢাকায় ফিরবেন আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি। তারপর আয়োজন করবেন সংবাদ সম্মেলন।

হিরো আলম সাংবাদিকদের বলেন– ‘বাড়িতে ফিরছি। একটু আগে হাসপাতাল থেকে ছুটি দিয়েছে। পরিবারের সঙ্গে বাড়ি যাচ্ছি। আগামীকাল ঢাকায় থাকবো। আরও কিছুদিন চিকিৎসা নিতে হবে ঢাকায়। এর মধ্যে রিয়া মনির ব্যাপারে আরও কিছু তথ্য জানাবো, যা শুনে সবাই অবাক হয়ে যাবে।’

স্ত্রীর কাছ থেকে তালাকের নোটিশ পেয়ে গত পরশু আত্মহত্যার ঘোষণা দিয়েছিলেন হিরো আলম। তবে পরিবার ও সন্তানদের অনুরোধে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান তিনি। এক ভিডিওবার্তায় অনুসারীদের সেকথা জানিয়েছেন সেদিন। কিন্তু পরে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছিল তাকে। তার ফেসবুক থেকে একটি পোস্ট করে সেই তথ্য জানানো হয়েছিল।

কিছুদিন আগেও রিয়া মনির সঙ্গে বিবাদে জড়িয়ে আত্মহননের চেষ্টা করেন হিরো আলম। বগুড়ার ধুনটে নিজ বাড়িতে গিয়ে বেশ কিছু ঘুমের বড়ি খেয়ে ফেলেন তিনি। সেখানকার এক বন্ধু তাকে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে সেবার ছুটে গিয়েছিলেন রিয়া মনি। আলমকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আবারও একত্রে বসবাস শুরু করেছিলেন তারা। হঠাৎ আবারও মনোমালিন্য হয় দুজনার। কিন্তু এবার আর অসুস্থ আলমকে দেখতে হাসাপাতালে যাননি রিয়া মনি।

আলমের দাবি, পরকীয়ায় জড়িয়েছেন তার স্ত্রী। প্রমাণ হিসেবে নিজের ফেসবুকে পেজে স্ত্রীর প্রেমিক, আরেক কনটেন্ট ক্রিয়েটর ম্যাক্স অভির সঙ্গে কয়েকটি গোপন ভিডিও ক্লিপ প্রকাশ করেন তিনি। তারপরই স্বামীকে তালাকের ঘোষণা দেন রিয়া মনি। এবার কি আরও ভিডিও ছাড়বেন তিনি?

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আদ-দ্বীনে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ৪
কটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি: সড়কমন্ত্রী
দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা
শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা
মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের সব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল
হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
‘সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি বাজেট উপহার দেবে’
ভারত থেকে দেশে ফিরতে সীমান্তে মানুষের ভীড়
দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.