বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৩ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

যদি কেউ নির্বাচন ব্যাহত করার চেষ্টা করে তারা জাতীয় রাজনীতি থেকে বাদ পড়বে : সালাহউদ্দিন

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রতি বিভ্রান্তিকর বক্তব্য পরিহারের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এ ছাড়া যারা নির্বাচন ব্যাহত করার চেষ্টা করবে তারা জাতীয় রাজনীতি থেকে বাদ পড়বে বলে মন্তব্য করেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।

এদিন রাজধানীর গুলশানে চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত আছেন কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

তিনি বলেন, গুলশানে চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টাদের কেউ জড়িত কি না, তা জনগণের সামনে তুলে ধরা দরকার। তদন্ত না হলে তাদের বিষয়ে আরো প্রশ্ন উঠবে।

তিনি এই ঘটনার বিস্তারিত ও স্বচ্ছ তদন্তের দাবি জানান। জাতীয় নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতি বিভ্রান্তিকর বক্তব্য পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে বা বর্জন করবে, জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হবে।

এর আগে, গুলশানে চাঁদাবাজি নিয়ে বুধবার (১৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি স্বীকারোক্তিমূলক ভিডিওতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর বক্তব্য প্রকাশ পায়। সেখানে তিনি ভোররাতে গুলশানের একটি হোটেলের সামনে এক উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা বলেন।

এ বিষয়ে বৃহস্পতিবার জাতীয় জাদুঘরে সংবাদ সম্মেলনে অপুর স্ত্রী কাজী আনিশা অভিযোগ করেন, এই স্বীকারোক্তি জোরপূর্বক আদায় করেছেন একজন বিএনপি নেতা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন সিইসি
জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষ
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে: সেনাপ্রধান
দেশ স্থিতিশীল হওয়ায় ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাসদস্যরা
রামিসা হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষাব্যবস্থায় আসছে বড় পরিবর্তন: শিক্ষা প্রতিমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠন নিয়ে নতুন তথ্য জানালেন তথ্যমন্ত্রী
রাজধানীতে শিশুর গলাকাটা লাশ উদ্ধার
টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
বিদ্যুতের দাম ইউনিট প্রতি ২১ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব
দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তরস্থাপন করলেন প্রধানমন্ত্রী
সকল চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি স্থগিত
ওমানে মৃত্যু: ৪ ভাইয়ের মরদেহ আজ রাতে দেশে ফিরবে
সেতুমন্ত্রী অবরুদ্ধ, উদ্ধার করল পুলিশ!
পাকিস্তানকে হোয়াইটওয়াশের পথে বাংলাদেশ
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিয়েছে ইরান
নকলায় ভূমি সেবা মেলা শুরু
সমুদ্রপাড়ে ফুরফুরে মেজাজে প্রভা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.