মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২, ২০ রমজান ১৪৪৭, বসন্তকাল

সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচনে করতে সরকার অঙ্গীকারবদ্ধ

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, একটি সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচনে করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

আজ বৃহস্পতিবার ১৪ আগস্ট সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নিজ দফতরে তিনি একথা বলেন।

দেশের জনগণ গণঅভ্যুত্থানের সফলতা পেয়েছে, উল্লেখ করে স্থানীয় সরকারের উপদেষ্টা বলেন, সরকারের সফলতা কতটুকু পেয়েছে সেটা বলতে পারবো না, তবে এটা বলতে পারি যে দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা অনেকটা নিয়ন্ত্রণে ছিল।

সরকারের সফলতা ও ব্যর্থতা তিনি জনগণের ওপর ছেড়ে দিতে চান বলেও উল্লেখ করেন।

স্থানীয় সরকার উপদেষ্টা আরো বলেন, মানুষের আশা-আকাঙ্ক্ষা এই সরকার কতটা পূরণ করতে পেরেছে, আমি তা জানি না। তবে মানুষের অনেক আকাঙ্ক্ষাই হয়তো পূরণ হয়েছে, আবার অনেকগুলো হয়তো পূরণ হয়নি। তবে সরকারের পক্ষ থেকে চেষ্টা ছিল।

তিনি বলেন, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এমন কেউ সরকারে থাকলে তাদের নির্বাচনের আগেই পদত্যাগ করা উচিত। কারণ নির্বাচনকালীন সরকারের থেকে নির্বাচনকে প্রভাবিত করার একটা আশঙ্কা থেকেই যায়।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, তিনি আগামীতে নির্বাচন করতে চান। এ জন্য নির্বাচনকালীন সরকারে তিনি থাকবেন না।

তিনি বলেন, এ সরকারে আছেন এরকম কেউ যদি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকেন, তবে তাদেরও উচিত নির্বাচনকালীন সরকার থেকে সরে আসা।

তিনি বলেন, বর্তমান সরকার সুষ্ঠু, নিরপেক্ষ এবং সর্বোচ্চ গ্রহণযোগ্য ও প্রভাবমুক্ত একটি নির্বাচন উপহার দিতে চায়। সরকারের ওপর সুষ্ঠু নির্বাচনের ঐতিহাসিক দায়িত্ব রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, নির্বাচনকালীন সরকার বলতে তফসিল ঘোষণার পর যে সরকার দায়িত্বে থাকবে, তিনি সেই সরকারকে বুঝিয়েছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, এনসিপিতে যোগদান করবেন নাকি অন্য পার্টিতে যোগদান করবেন সেটা এখনো তিনি নিশ্চিত করেননি। তবে তিনি নির্বাচন করার ইচ্ছে পুনর্ব্যক্ত করেছেন।

ঢাকা না-কি ঢাকার বাইরে থেকে এবং কোন আসন থেকে নির্বাচন করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো নির্বাচন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি।

স্থানীয় সরকার উপদেষ্টা আরো বলেন, এমন যদি কেউ থাকেন যে তিনি রাজনীতি করেন কিন্তু সরকারে আছেন, তবে তারও নির্বাচনকালীন সরকারের আগে পদত্যাগ করা উচিত। কারণ তিনিও তো সরকারে থেকে নির্বাচনকে প্রভাবিত করতে পারেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নেপালের জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নেইমারকে ব্রাজিলে ফেরানোর পর হতাশ আনচেলত্তি
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৭ সেনা নিহত
আজ ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে: ট্রাম্প
আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গায়িকা হিসেবে অভিষেক হচ্ছে বুবলীর!
তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী
নকলায় সাংবাদিককে হত্যার হুমকি, হামলার চেষ্টা, ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
নকলায় ডোবার পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নকলায় অসহায় পরিবারের দুয়ারে ইফতার সামগ্রী পৌঁছে দিল সিএনএস বাংলা ফাউন্ডেশন
অগ্রণী ব্যাংকে গ্রাহকের দুর্ভোগ চরমে
সৌদির তেলখনিতে ইরানের হামলা
পাঁচজন অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবে না: ট্রাম্প
ঢালিউড এখন ডাস্টবিন ছাড়া কিছুই না: অপু বিশ্বাস
জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা, সদস্যসচিব মিতু ও মুখ্য সংগঠক নুসরাত

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.