আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনে নিজ দফতরের সামনে এ তথ্য জানান তিনি।
ইসি সচিব বলেন, রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। গণমাধ্যমের সঙ্গেও আগামী সপ্তাহে সংলাপে বসা হবে। ২২টি দলকে মাঠপর্যায়ে তদন্তে পাঠাবো।
তিনি বলেন, প্রবাসীদের ভোটদান নিয়ে আরেকটু আলোচনা আছে। তা শেষ করে আপনাদের সঙ্গে সময়ে সময়ে জানানো হবে।







