সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

অভিনেত্রী বললেন

‘মুজিব’ সিনেমায় কাজ করতে না পেরে কেঁদেছিলাম: বাঁধন

বিনোদন প্রতিনিধি

ছবি : সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় মুখ আজমেরী হক বাঁধন। শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ কাজ করতে না পেরে কেঁদেছিলেন এ অভিনেত্রী। দুবার অডিশন দিলেও ওই সিনেমায় ডাক পড়েনি তার। বিষয়টি নিয়ে তখন হাউমাউ  কেঁদেছিলেনও তিনি। তবে এখন আর কষ্ট নেই বলে জানিয়েছেন বাঁধন।

সম্প্রতি বেসরকারি একটি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তখনকার স্মৃতি মনে করে বাঁধন বলেন, আমি তো দুবার অডিশন দিয়েছি। রিজেক্ট হয়ে অনেক কান্না করেছি। শ্যাম বেনেগালের সঙ্গে কাজ করার ইচ্ছে তো ছিল। উনার মতো ডিরেক্টরের সঙ্গে কাজ করা তো আমার জন্য সৌভাগ্যের। তবে আমাকে যখন রিজেক্ট করছে, হাউমাউ করে কেঁদেছিলাম।

এ অভিনেত্রী বলেন, ওই সিনেমার যখন ট্রেলার বের হলো তখন আমার একটা কাজিন আছে সামিয়া। ও আমাকে বলছিল, বাঁধন আপু, আল্লাহ তোমার সঙ্গে সবকিছু ভালো করে। তুমি তো তা জানো। আমি তখন বলেছিলাম, আমি জানি। তখন আমার বোনটা বলেছে, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে তোমাকে এমন একটা সিনেমায় অভিনয় করো নাই। সেটা শুনে আমি এত কান্না করেছিলাম, যোগ করেন বাঁধন।

জনপ্রিয় এ অভিনেত্রী দাবি করেন, কষ্টটা ছিল- ওরা শুধু আমাকে রিজেক্টই করেনি, বাজেভাবে অপমান করেছিল। পরে যখন ট্রেলার এলো, ছবি এলো, সবার কথা শুনে মনে হলো কাজটা না করে ভালো হয়েছে। খুশি হয়েছিলাম যে তারা আমাকে রিজেক্ট করেছিল।

মুক্তির পর থেকেই ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা নিয়ে নানান আলোচনা-সমালোচনা হয়েছে। বিশাল বাজেটের সিনেমা হলেও তা শৈল্পিক দিক দিয়ে কতটা উতরে যেতে পেরেছে, তা প্রশ্নবিদ্ধ।

উল্লেখ্য, ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ মুজিবের চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ। তার স্ত্রী বেগম ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেন নুসরাত ইমরোজ তিশা। সিনেমার অন্য চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরীসহ আরো অনেকে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩
নালিতাবাড়ীতে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বায়তুল মুকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.