শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩, ১৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

নির্বাচন পর্যন্ত বিশেষ অভিযান চলতেই থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের বিভিন্ন স্থানে নির্বাচনের আগে বিশেষ অভিযান চলছে এবং চলতেই থাকবে। যেহেতু অনেক হাতিয়ার বাইরে চলে গেছে, সব উদ্ধার করা সম্ভব হয়নি, তবুও সেগুলো উদ্ধার করার চেষ্টা অব্যাহত আছে।

আজ সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব ভায়োলেন্স শূন্যে নামিয়ে আনা হবে। এই ধরনের সহিংসতা কোনোভাবেই মেনে নেয়া হবে না। নির্বাচনের সময় বর্তমান বাহিনীর মাধ্যমে কাজ সম্পন্ন করা হবে।

বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, মাদক নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ মাদক বর্তমানে দেশের বড় সমস্যা। বিশেষ করে ইয়াবার কারবার বৃদ্ধি পাচ্ছে, তবে বড় ধরনের অপরাধীদের ধরতে সমস্যা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত এই বড় অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

৫ আগস্টের নিরাপত্তা নিয়ে প্রশ্নে তিনি বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে। গত কিছু বছরে দেশের নিরাপত্তা পরিস্থিতিতে যথেষ্ট উন্নতি ঘটেছে। যদিও এখনো চাহিদা অনুযায়ী স্ট্যান্ডার্ড অর্জন করা যায়নি, তবে ভবিষ্যতে উন্নতি হবে।

সাংবাদিকদের মধ্যে যে আতঙ্ক আছে, তা কিছুটা অতিরঞ্জিত বলে তিনি মন্তব্য করেন। ৩ আগস্টে কিছু আতঙ্ক ছিল, কিন্তু ৫ আগস্টের জন্য কোনো আতঙ্কের কারণ নেই। সবকিছু শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদে সম্পন্ন হবে এবং সাংবাদিকদের সহযোগিতা দরকার হবে।

সরকার সব বিষয়েই সতর্ক থাকেই, এজন্য বিভিন্ন মিটিং ও পরিকল্পনা করা হয়। ৮ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান চলবে এবং নির্বাচনের আগ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, বাহিনীর একটি অংশ কোনো কাজে নিয়োজিত থাকলে অন্য জায়গায় অপরাধ বৃদ্ধি পেতে পারে। সম্প্রতি মোহাম্মদপুরে কিছু ছোট ছেলে-মেয়েদের মধ্যে সহিংসতা বৃদ্ধি পেয়েছে, যা সম্পর্কে জনগণের সচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.