ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রী ব্যাংকটির সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় ব্যাংকের সাবেক পরিচালক ও কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে।
বুধবার দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাইন উদ্দিন সংস্থাটির চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-১-এ মামলাটি করেন।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুদকের চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-১-এর উপ-পরিচালক শুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।








