সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩, ৯ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ আসছে নেদারল্যান্ডস

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

ভারতের সঙ্গে নির্ধারিত দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হওয়ায় সেই ফাঁকা সময় কাজে লাগাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সুযোগে চলতি আগস্টে নেদারল্যান্ডসকে আতিথ্য দিয়ে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি।
মূলত ভারতীয় দলের আগস্টে বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। তবে নানা কারণে সিরিজটি আপাতত স্থগিত হয়েছে এবং সম্ভাব্য নতুন সময় নির্ধারণ করা হয়েছে আগামী বছরের সেপ্টেম্বর। এই প্রেক্ষাপটে এশিয়া কাপের প্রস্তুতিকে গুরুত্ব দিয়ে বিকল্প একটি আন্তর্জাতিক সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি।

ফুল মেম্বার দলগুলোর ব্যস্ত সূচির কারণে সহযোগী দেশগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করে বিসিবি। প্রাথমিক আলোচনায় ছিল নেপাল ও নেদারল্যান্ডসের নাম। শেষ পর্যন্ত নেদারল্যান্ডস ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানিয়েছেন বিসিবির এক পরিচালক, দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে।

সব কিছু পরিকল্পনামাফিক এগোলে সিরিজটি ১৯ থেকে ২৫ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। খুব শিগগিরই বিষয়টি চূড়ান্ত করবে বিসিবি।

এদিকে, আসন্ন এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে আগস্টের প্রথম সপ্তাহ থেকে জাতীয় দলের স্কিল ও ফিটনেস ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। এই ক্যাম্প চলাকালীন নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ আয়োজন হলে তা হবে টাইগারদের জন্য কার্যকর প্রস্তুতি।

উল্লেখ্য, এবারের এশিয়া কাপ হবে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে। বি গ্রুপে থাকা বাংলাদেশ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। এরপর ১৩ ও ১৬ সেপ্টেম্বর যথাক্রমে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত
মাস সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই নেওয়ার পরিকল্পনা
মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর পোস্ট!
‘ইনশাআল্লাহ’ বলা সেই হলিউড অভিনেত্রীকে ভক্তের কুরআন উপহার
ভাঙন থামছে না ভোগাইয়ের, আতঙ্কে বেনীরগোপবাসী
জামায়াত আমিরের মন্তব্যে মির্জা ফখরুলের ক্ষোভ
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত
কলেজ ছাত্র রিজয়ান রশীদের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
কান কথা বলে ও তেল মারা লোকদের কাছে দূরে থাকবেন: কর্নেল (অব.) অলি আহমদ
সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপি সরকার: প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.