শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩, ১৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

এজিএমে অংশ নিতে ঢাকায় এসিসি চেয়ারম্যান

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) যোগ দিতে ঢাকায় এসেছেন সংস্থাটির চেয়ারম্যান মোহসিন নাকভি।

বুধবার (২৩ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এসময় পাকিস্তানের এ মন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

ঢাকায় অবস্থানকালে মোহসিন নকভি এ বছরের এসিসি সভার সভাপতিত্ব করবেন, যা কয়েক বছরের মধ্যে বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম সভা। অবশ্য ২৪ জুলাইয়ে এ সভা ঢাকায় হওয়া নিয়ে ভীষণ আপত্তি জানিয়ে রেখেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তথা বিসিসিআই। এ সভা এখানে হলে বয়কটেরও হুমকি দিয়েছে তারা। একইভাবে ঢাকায় সভা নিয়ে ভারতের সঙ্গে আপত্তি জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি), আফগানিস্তান এবং ওমান ক্রিকেটও।

তাদের আপত্তি সত্ত্বেও এসিসি ঢাকাকেই ভেন্যু হিসেবে বহাল রেখেছে। কারণ এ সময়েই পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থাকায় বেশ কয়েকজন এসিসি প্রতিনিধি ঢাকায় উপস্থিত থাকবেন। তার ওপর মোহসিন নাকভি আবার পিসিবিরও চেয়ারম্যান।

চলতি মাসের শুরুতে জানা গিয়েছিল যে, এসিসি সব সদস্য দেশকে ১৫ দিনের নোটিশসহ আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠিয়েছে এবং ভার্চুয়ালি সভায় অংশ নেয়ার সুযোগও রাখা হয়েছে। এসিসির একটি সূত্র জানিয়েছে, অনলাইন সভা এখন বৈশ্বিক প্রথা হয়ে উঠেছে, এসিসি ও আইসিসি অতীতেও একাধিকবার এমন সভা করেছে।

এ অগ্রগতির খবর আসে এমন এক সময়ে, যখন গত মাসে জানা যায় যে এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত সূচি জুলাই মাসেই ঘোষণা করা হবে। এমন খবরও রয়েছে যে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বিসিসিআইয়ের দ্বন্দ্বে এশিয়া কাপ হতে পারে সংযুক্ত আরব আমিরাতে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.