শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩, ১৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘কীভাবে ব্যাটিং-বোলিং করতে হয়, পাকিস্তানকে শিখিয়েছে বাংলাদেশ’

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের কাছে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ হেরেছে পাকিস্তান। মিরপুরে জমে ওঠা দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জিতেছে ৮ রানে। এতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে লিটন দাসের দল।

শেষ ম্যাচের আগে দলকে একহাত নিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। নিজের ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’-এ তিনি তুলোধুনো করেছেন দলকে।

তিনি বলেন– ম্যাচ ও সিরিজ, দুটিই খুইয়েছে পাকিস্তান। বাংলাদেশকে অসংখ্য শুভেচ্ছা। আবারও পাকিস্তানকে একটা শিক্ষা দিল লিটনরা। কঠিন উইকেটে কীভাবে ব্যাটিং-বোলিং করা উচিত, সেটা শিখিয়েছে বাংলাদেশ।

১৩৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ফাহিম আশরাফের ৩২ বলে ৫১ রানের দারুণ ইনিংস পাকিস্তানকে শেষ পর্যন্ত ম্যাচে রেখেছিল। ম্যাচের শেষ দিকে বাংলাদেশ কিছু ক্যাচ ছেড়েছিল। তবে সুযোগটা কাজে লাগাতে পারেননি ফাহিম আশরাফ। বিষয়টা মনে করিয়ে দেন রমিজ।

তিনি বলেন, শেষ দিকে বাংলাদেশ কয়েকটা ক্যাচ মিস করেছে। যদি ফাহিম আশরাফ আউট না হতো, তাহলে পাকিস্তান জিততেও পারতো। কিন্তু নিজেদের জন্য কাজটা তারা অনেক কঠিন করেছিল। প্রথম ৬ ওভারে ৫ উইকেট হারানোর অর্থ হলো ১৩৪ রানের লক্ষ্যকে দ্বিগুণ কঠিন বানানো।

বাংলাদেশের দলীয় আত্মবিশ্বাস, ঘরের মাঠের সুবিধা কাজে লাগানো প্রসঙ্গে রমিজ বলেন, গ্যালারি ছিল ভরা, খেলোয়াড়দের স্পিরিট ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে জাকের আলীর দারুণ লড়াকু ইনিংসটি নজরকাড়া।

বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। সেই ম্যাচে জয় পেলেই পাকিস্তানকে তিন ফরম্যাটেই হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করবে বাংলাদেশ।

এর আগে, ২০১৫ সালে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে এবং ২০২৪ সালে পাকিস্তানে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছিল টাইগাররা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.