শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩, ১৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

কলকাতায় জয়াকে দেখেই খেপলেন বিজেপি নেতা

বিনোদন ডেস্ক

ছবি : সংগৃহীত

১০ বছর পর ‘ডিয়ার মা’ দিয়ে বড় পর্দায় প্রত্যাবর্তন করেন পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। আর সেই ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সিনেমার প্রচারে জয়া পা রেখেছেন ব্যস্ত কলকাতার রাস্তায় আর তাতেই যেন আগুনে ঘি! তাকে দেখে হঠাৎ করেই ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। বাংলাদেশের নাম টেনে সরাসরি কটাক্ষ করলেন অভিনেত্রীকে, যে ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভারতীয় গণমাধ্যমে জয়ার উদ্দেশে শমীক কটাক্ষ করে বলেন, ‘বাংলাদেশের এই অভিনেত্রী অনেক দিন ধরেই কলকাতায় আছেন। তবে তিনি কি একবারও বলেছেন, তাদের দেশে যা হচ্ছে, তা অন্যায়।’

মূলত, এই নেতা দাবি করেছেন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে। যে বিষয় নিয়ে সরব নন জয়া। এমনকি অন্তর্বর্তী সরকারের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। যে কারণে জয়ার ওপর খেপেছেন তিনি।

শমীকের কথায় এদিন শুরু থেকেই ছিল ব্যঙ্গর সুর। বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে কলকাতায়। বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন। এমনকি বিজেপি নেতা নিজেই তাকে দেখেছেন দুটি অনুষ্ঠানে, যা ভালোভাবে নেননি তিনি।

ভারতীয় সাংবাদিকদের এই বিজেপি নেতা বলেন, “জয়া আহসান বলে একজন অভিনেত্রী আছেন। বড় মাপের অভিনেত্রী। তার জনপ্রিয়তা আছে, গ্রহণযোগ্যতা আছে। কিন্তু একবারও কি বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের সঙ্গে যা হচ্ছে, অন্যায় হচ্ছে?”

যদিও এই বিজেপি নেতার মন্তব্যের প্রতিক্রিয়ায় কিছু বলেননি জয়া। বরং তিনি বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘ডিয়ার মা’র প্রচারণাতেই।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.