বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩, ৫ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘একজন বাবা হিসেবে এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি’

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একটি ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত ২০ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন। এ সংখ্যা আরো বাড়তে পারে।

এই দুর্ঘটনায় দেশব্যাপী জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ছড়িয়ে পড়ছে বিভৎস ছবি ও ভিডিও। এমন মর্মান্তিক ঘটনা নাড়া দিয়েছে ক্রীড়াঙ্গনেও। বেশ কয়েকজন খেলোয়াড় ইতোমধ্যে শোক প্রকাশ করেছেন।

শোক জানিয়েছেন দেশ সেরা অলরাউন্ডার সকিব আল হাসান। নিজের ফেসবুক পেজ থেকে তিনি লিখেছেন, আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই পরিণত হয়েছে শোকস্তব্ধ বেদনার স্থলে। এক নিমেষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন।

সাকিব লেখেন, একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে, এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে।

তিনি লেখেন, আসুন, আমরা সবাই মিলে নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করি। এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে থাকি।

ইংরেজিতেও একটি বার্তা দিয়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডিার। যেখানে তিনি লিখেছেন, “This pain feels deeply personal… A place of learning has turned into a site of tragedy.” তার বার্তায় উঠে এসেছে স্বজন হারানো পরিবারগুলোর প্রতি অকুণ্ঠ সহানুভূতি, প্রার্থনা ও জাতীয় শোকের অনুভব।

উল্লেখ্য, ২১ জুলাই দুপুর ১টার দিকে উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের পাশেই বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহত হয়েছে

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ইরানে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাল বাংলাদেশ
মনোনয়ন বাতিল নিয়ে যা বললেন মনিরা শারমিন
নকলায় হামদর্দ এর উদ্যোগে আমরুপালি শরবত বিতরণ
প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে: জামায়াত আমির
বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ
ইসরায়েলি হামলায় লেবাননে সাংবাদিকসহ নিহত ৫
পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর
হরমুজ প্রণালি খুলে দেয়া সম্ভব নয়: ইরান
এলজিআরডির ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের ঘোষণা
শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
পেপ্যাল আসছে দেশে, কার্ড পাবেন ২ লাখ ফ্রিল্যান্সার
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল
ধান-চালের সরকারি দাম নির্ধারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির শর্ত কী?
জ্বালানি তেলের দাম নিয়ে শেয়ারবাজারে অস্থিরতা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ তিন দপ্তরে নতুন সচিব
‘সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে’
স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী
পরীক্ষা সুন্দর হয়েছে, প্রশ্নফাঁস-নকলের ঘটনা ঘটেনি: শিক্ষামন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.