জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের চলমান আন্দোলনের কারণে রাজস্ব আহরণে কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, তা নির্ধারণে ৯ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।
মঙ্গলবার (১৫ জুলাই) বিভাগটির পক্ষ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্মসচিব সৈয়দ রবিউল ইসলামকে কমিটির আহ্বায়ক এবং উপসচিব (প্রশাসন-১) কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কমিটিতে অর্থ, বাণিজ্য, শিল্প ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব পর্যায়ের একজন করে প্রতিনিধি এবং এনবিআর, বিজিএমইএ ও এফবিসিসিআইয়ের একজন করে প্রতিনিধি রাখা হয়েছে।
প্রতিবেদন ৩০ দিনের মধ্যে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।








