আজ ‘জুলাই গণঅভ্যুত্থানে পুনর্জাগরণ’ আয়োজনকে ঘিরে এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৪ জুলাই) দুপুর ২টায় গণভবনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
সন্ধ্যা সাড়ে ৬টায় জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
এই আয়োজনের অংশ হিসেবে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদযাপন করা হবে ‘জুলাই উইমেন্স ডে’। এছাড়া দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে চলচ্চিত্র প্রদর্শনী, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশেষ ড্রোন শো।
এসব উদ্যোগ বাস্তবায়নে যৌথভাবে কাজ করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি।








