শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩, ১৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

আমরা এককভাবে নির্বাচন করবো : নুর

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হচ্ছে না বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

রোববার (১৩ জুলাই) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই স্মৃতি হলে গণ-অভ্যুত্থানের জন–আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

নুরুল হক বলেন, আওয়ামী লীগ আমল থেকে বিএনপি-জামায়াতসহ সরকারবিরোধী দলগুলো ঐক্যবদ্ধভাবে আন্দোলন–সংগ্রাম করেছি। আমাদের লক্ষ্য ছিল এক, ফ্যাসিবাদের পতন। ফ্যাসিবাদের পতনের পর আমরা আমাদের যার যার রাজনৈতিক লক্ষ্য-আদর্শ বাস্তবায়নে কাজ করছি। আমরা তো বলিনি, আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করব।

বিভিন্ন সময় অন্যরা ভুল বয়ান তৈরি করছেন উল্লেখ করে নুরুল হক বলেন, হয়তো আমাদের অনেক বক্তব্য বিএনপির পক্ষে গেছে, জামায়াতের পক্ষে গেছে, চরমোনাইয়ের পক্ষে গেছে। সে ক্ষেত্রে অনেকে হয়তো মনে করেছেন, আমাদের সঙ্গে বোধ হয় বিএনপির জোট হয়েছে, সমঝোতা হয়েছে। ইসলামী আন্দোলন আর জামায়াতের অনুষ্ঠানে বক্তব্য দিলে মনে করেন তাঁদের সঙ্গে জোট হয়ে গেছে।

আনুপাতিক হারে নির্বাচন প্রসঙ্গে নুর বলেন, ‘আনুপাতিক হারে নির্বাচনের বিষয়ে আমরা মতামত দিয়েছিলাম। অনেকে বলছে, এটা রাজনৈতিক জটিলতা তৈরির জন্য কিংবা নির্বাচন পেছানোর জন্য। তাদের স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের এই অবস্থান ছিল দলের ঘোষণার সময় থেকে। সে সময় থেকে বলেছিলাম, গণপ্রতিনিধিত্বশীল সংসদের জন্য আমরা গণ অধিকার পরিষদের পক্ষ আমরা দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও আনুপাতিক হারে নির্বাচন চাই।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.