মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭, শীতকাল

সিলেটে

চা দিতে দেরি হওয়ায় হোটেল কর্মচারীকে হত্যা!

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

সিলেট নগরীর কাজির বাজারে চা দেয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে দিনার আহমদ রুমন নামে এক হোটেল কর্মচারীকে হত্যা করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হোটেল কর্মচারী রুমন নগরীর দক্ষিণ সুরমার জালালপুর বাজার এলাকার মৃত তকলিছ আলীর ছেলে।

রুমন কাজির বাজারের মাছবাজার সংলগ্ন নিরু বাবুর চায়ের দোকানে কর্মচারী ছিলেন।

পুলিশ জানায়, সকালে এক যুবক চা খেতে কাজির বাজারের মাছবাজার সংলগ্ন নিরু বাবুর চায়ের দোকানে ঢুকেন। চা দিতে বিলম্ব হওয়ায় তিনি রুমনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তখন হোটেল মালিক ও আশপাশের লোকজন তাদের শান্ত করেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এর কিছুক্ষণ পর ওই যুবক আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে হোটেলে ঢুকে ওই কর্মচারীর ওপর হামলা চালান।

একপর্যায়ে রুমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতয়ালী মডেল থানার ওসি মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের ধরতে অভিযান চলমান আছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

অতীত রাজনীতি পায়ের নিচে ফেলে সামনে এগোতে চায় জামায়াত
শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বিজয় উৎসব’
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা
স্বাধীনতার পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে: ফখরুল
সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
আজ মহান বিজয় দিবস
ওসমান হাদিকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন
হাদির আক্রমণকারী চিহ্নিত, বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার চলছে: ফখরুল
‘হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে সিইসি দায়িত্বে থাকতে পারেন না’
তিন উপদেষ্টার পদত্যাগে আন্দোলনের হুশিয়ারী সাদিক কায়েমের

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.