আজ ১১ জুলাই, শুক্রবার ; বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। জনসংখ্যা ইস্যুতে সচেতনতা বাড়াতে ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) গভর্নিং কাউন্সিল দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়।
চলতি বছরের প্রতিপাদ্য—‘ন্যায়সঙ্গত ও আশাব্যঞ্জক এক বিশ্বে তরুণদের নিজেদের কাঙ্ক্ষিত পরিবার গঠনের ক্ষমতায়ন করা’—এই বার্তার মাধ্যমে গুরুত্ব দেওয়া হচ্ছে তরুণদের অধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনায়।
এ উপলক্ষে দেশজুড়ে সরকারি ও বেসরকারি নানা প্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করেছে, যার মধ্যে রয়েছে আলোচনা সভা, র্যালি ও সচেতনতামূলক প্রচারণা।







