মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৮ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

বাংলাদেশে আসছে ‘সুপারম্যান’

বিনোদন ডেস্ক

ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে অগণিত ভক্তের অপেক্ষা শেষ করে ১১ জুলাই পর্দায় আসছে নতুন ‘সুপারম্যান’। আন্তর্জাতিক মুক্তির দিনেই এটি মুক্তি পাচ্ছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে—খবরটি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।

এ নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে তুমুল উন্মাদনা। টিজার-ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় ‘সুপারম্যান’, যাকে বছরের সবচেয়ে কাঙ্ক্ষিত কন্টেন্টগুলোর একটি বলা হচ্ছে।

একই দিনে স্টার সিনেপ্লেক্সে আসছে আরও একটি নতুন কন্টেন্ট—জ্যাকি চ্যান অভিনীত ‘কারাতে কিড: লিজেন্ডস’। বিশ্বব্যাপী প্রশংসিত এই কন্টেন্টটিও দেখতে মুখিয়ে আছেন অ্যাকশনপ্রেমীরা।

জেমস গান পরিচালিত ‘সুপারম্যান’ দিয়ে নতুন যাত্রা শুরু করছে ডিসি ইউনিভার্স। এবার সুপারম্যান চরিত্রে দেখা যাবে ডেভিড কোরেনসোয়েটকে। জেরি সিগেল ও জো শাস্টারের তৈরি এই চরিত্রটি প্রায় শতবর্ষ ধরে পাঠক-দর্শকদের মনে বেঁচে আছে ‘আশা’, ‘সততা’ আর ‘শক্তি’র প্রতীক হয়ে।

পরিচালক জেমস গান জানিয়েছেন, এটি শুধু সুপারহিরোদের লড়াইয়ের গল্প নয়—একজন অভিবাসীর আত্ম-অন্বেষণের গল্প, যেখানে উঠে এসেছে মানবিকতা, সম্পর্ক, রাজনীতি ও নৈতিক সংকটের প্রশ্ন। তাঁর ভাষায়, ‘সুপারম্যান তখনই আসে, যখন মানুষ ভালো কিছুর আশা হারিয়ে ফেলে।’

তিনি আরও বলেন, ‘আমি সমাজ বদলে দেওয়ার জন্য কিছু তৈরি করি না, কিন্তু যদি কেউ বদলাতে চায়, তাহলে সেটা ভালো।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.