বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩, ১৯ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ছুটিতে আছেন তটিনী

বিনোদন ডেস্ক

ছবি : সংগৃহীত

ছুটির আমেজে থাইল্যান্ডে ঘুরতে গেছেন তরুণ অভিনেত্রী তটিনী; দেশটির অং থং ন্যাশনাল পার্কে তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। তটিনীকে ঈদুল আজহায় বেশ কয়েকটি নাটকে দেখা গেছে।

ঈদের পর অখণ্ড অবসরে ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি। কাজের মাঝখানে ফুরসত পেলেই ঘুরতে বের হন তটিনী। এবার উড়াল দিলেন থাইল্যান্ডে। লাল রঙের পোশাকের মঙ্গে রোদচশমায় স্টাইলিশ লুকে নজর কেড়েছেন এই অভিনেত্রী। তিন দিনের ব্যবধানে ইনস্টাগ্রামে ৮৬ হাজার রি-অ্যাক্ট পড়েছে। অনেকে তার লুকের প্রশংসাও করেছেন।

এদিকে দীর্ঘদিন পর ঈদের বিশেষ নাটকের জন্য গল্প দিয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। রোমান্টিক এই নাটকে তার সঙ্গে জুটি বেঁধেছেন তানজিম সাইয়ারা তটিনী। এই জুটির প্রথম নাটক ‘পথে হলো দেরি’। সেটি প্রচারের এক বছরের বেশি সময় পর এবার ঈদে দ্বিতীয়বারের মতো ‘ফিরে আসা’ দিয়ে ফিরেছেন তারা। দুই বছর আগের তরুণ-তরুণীদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির একটি ঘটনাকে কেন্দ্র করে ‘ফিরে আসা’র গল্প।

চরিত্রটি নিয়ে তটিনী বলেন, ‘অপূর্ব ভাইয়ার সঙ্গে আবার দারুণ একটা গল্পে কাজ করলাম। শুটিংয়ে তিনি অনেক বেশি সহযোগিতা করেন। তার নিজের গল্প হওয়ায় এবার নিজ থেকেও অনেক দৃশ্যে সাহায্য করেছেন। সব সময়ই তার কাছ থেকে শিখি, এবারও তা-ই।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা
জিয়াউর রহমানের জীবনী নিয়ে নাটক ‘জেড’ আসছে
‘থ্রি ইডিয়টস ২’-এ যুক্ত হচ্ছে আরও এক ‘ইডিয়ট’
কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক হেলিকপ্টার
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
সহকারী হত্যাকাণ্ডে শুভেন্দুর নিশানায় তৃণমূল
সমালোচকদের বিরুদ্ধে প্রভার সমালোচনা!
পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতির শাসন হতে যাচ্ছে?
‘কামব্যাক কমরেড’: মির্জা আব্বাসের উদ্দেশে পাটওয়ারী
এবতেদায়ী মাদরাসা শিক্ষকদের সুখবর
বন্যার পূর্বাভাস দেবে বাকৃবি গবেষকদের উদ্ভাবিত এআই প্রযুক্তি
বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনে কমলো তেলের দাম
বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী
কারামুক্তির সাতদিন পর মারা গেলেন ছাত্রলীগ নেতা
নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা পেলো চার শতাধিক মানুষ
বিসিবির সভা আজ
ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক গ্রেফতার
ঈদে নতুন সিনেমা নিয়ে ফিরছেন পূজা চেরি
ক্যানচ্যাম বাংলাদেশ-এর নতুন কার্যালয় উদ্বোধন
‘স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার’

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.