মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২, ২১ শাবান ১৪৪৭, শীতকাল

তেহরান থেকে প্রথম ধাপে ঢাকায় ফিরবেন ২৫ জন

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে তেহরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানোর প্রক্রিয়া দ্রুত শুরু হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

ইতোমধ্যে দেশে ফিরতে আগ্রহী ৯২ বাংলাদেশির একটি তালিকা পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে প্রথম ধাপে ঢাকায় ফিরবেন ২৫ জন।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রবাসীরা প্রথমে স্থলপথে ইরান হয়ে পাকিস্তান সীমান্তে প্রবেশ করবেন। সেখান থেকে দুবাই হয়ে আকাশপথে বাংলাদেশে ফিরবেন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্ত দিয়ে বাংলাদেশিদের পাকিস্তানে প্রবেশের অনুমতি পাওয়া গেছে। পাকিস্তান সরকার রাজি হয়েছে। তেহরান থেকে ফিরতে আগ্রহী ৯২ জনের একটি তালিকা পাকিস্তান সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব বাংলাদেশি স্থলপথে ইরান সীমান্ত দিয়ে পাকিস্তান সীমান্তে প্রবেশ করবে। এরপর পাকিস্তানের করাচি বা খুব নিকটবর্তী বিমানবন্দর দিয়ে দুবাই হয়ে ঢাকায় ফেরানো হবে। প্রথম ধাপে ২৫ বাংলাদেশি দেশে ফিরবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ফিরতে আগ্রহীদের ধাপে ধাপে দেশে ফেরানো হবে। প্রথম ধাপে ২৫ জন দেশে ফিরবেন। এই ২৫ জনের মধ্যে অসুস্থ, নারী, শিশু এবং ইরানে চিকিৎসা নিতে যাওয়ারা অগ্রাধিকার পাবে। আপাতত তেহরানে দেশে ফিরতে আগ্রহীদের জড়ো করবে বাংলাদেশের দূতাবাস। তারপর সুবিধাজনক সময়ে দিনক্ষণ চূড়ান্ত হবে। তবে আমরা খুব দ্রুত বাংলাদেশিদের ফেরত আনব।

এদিকে, ইসলামাবাদের একটি কূটনৈতিক সূত্র বলছে, চলতি সপ্তাহের শেষের দিকে তেহরান থেকে বাংলাদেশিদের প্রথম দল ইসলামাবাদে প্রবেশ করবে। এটি আগামী ২৫ থেকে ২৬ জুন হতে পারে। পাকিস্তানে প্রবেশের ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশিদের দেশটি ত্যাগ করতে হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.