শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩, ১৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

তেহরানে থাকা বাংলাদেশিকে নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া শুরু

ইরানে ২ হাজার বাংলাদেশি রয়েছেন। তার মধ্যে দূতাবাসসহ তেহরানে থাকা চার শতাধিক বাংলাদেশিকে কাছাকাছি নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। আর আকাশপথ বন্ধ থাকায় ইরানে থাকা প্রবাসীদের দেশে ফেরত আনা কঠিন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।

নিষেধাজ্ঞা থাকায় তেহরানে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো যাচ্ছে না জানিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বলছেন, দেশটির রাষ্ট্রীয় রেডিওতে হামলার সময় সেখানে থাকা আট বাংলাদেশি নিরাপদে আছেন। এই যুদ্ধ বন্ধ না হলে এর প্রভাব সুদূরপ্রসারী হবে আশঙ্কা করে এ ইস্যুতে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে সরকার।

এদিকে, গতকাল রাষ্ট্রীয় টেলিভিশন সেন্টারে হামলার জবাবে ইসরায়েলি ভূখণ্ডে স্মরণকালের সবচেয়ে বড় ও ভয়াবহ হামলার হুমকি দিয়েছে ইরান। দেশটির দাবি, গত পাঁচদিনে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয়েছে সাড়ে তিনশ মিসাইল। ইরানের হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে ২৪ ইসরায়েলির।

অন্যদিকে, তেহরানেও আগ্রাসী অভিযান অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। তেহরানের বেশ ক্ষয়ক্ষতি করা কথা দাবি করেছে বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যম। এ পর্যন্ত আড়াইশর বেশি ইরানি নাগরিক নিহত হয়েছেন।

এছাড়া, সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরের বিষয়েও কথা ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। তিনি বলেছেন, ঢাকার ব্রিটিশ হাইকমিশন প্রধান উপদেষ্টার সফরকে রাষ্ট্রীয় সফর বলে অভিহিত করেছিলেন। সে কারণে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের ব‍্যাপারে আশাবাদী ছিল সরকার। কোনও কারণে তা হয়নি। বৈঠক না হওয়ার কিছুটা দায়ভার পররাষ্ট্র মন্ত্রণালয়েরও।

রুহুল আলম সিদ্দিকীর দাবি, তাদের বিবেচনায় প্রধান উপদেষ্টার যুক্তরাজ‍্য সফর সফল, এটা নিয়ে অসন্তোষের কিছু নেই।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.