বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩, ২৬ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

বাড়ছে তিস্তার পানি, ডুবছে ফসলের ক্ষেত

কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে বেড়েছে তিস্তার নদীর পানি। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হয়ে পড়েছে তিস্তা অববাহিকার চরাঞ্চলসহ নিম্নাঞ্চল। পানিতে তলিয়ে গেছে চর ও দ্বীপ চরে আবাদ করা শত শত হেক্টর বাদাম ক্ষেত। এ অবস্থায় অনেক কৃষক ক্ষেতের অপরিপক্ক বাদাম তুলে নিলেও অনেক কৃষকের ক্ষেত রয়েছে পানির নিচে।

কৃষকরা জানান, আর এক সপ্তাহ পর ক্ষেত থেকে বাদাম তোলার কথা থাকলেও হঠাৎ করে তিস্তার পানি বাড়ায় নিচু এলাকার সব বাদাম পানিতে তলিয়ে গেছে। এ সময় চরাঞ্চলে অন্য ফসল না থাকলে শুধু ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে উঠতি বাদাম ক্ষেত।

উলিপুর উপজেলার গড়াই পিয়ার এলাকার তিস্তার অববাহিকার কৃষক মঞ্জু মিয়া বলেন, আমার দুই বিঘা জমির বাদাম পানির নিচে। খুব একটা টেনশনে আছি, খরচের টাকা উঠবে কি না জানি না।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ পরিচালক আসাদুজ্জামান বলেন, বাদাম ও তিল মিলে প্রায় ৬৫ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। তবে পানি শুকিয়ে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা যাবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, ফারাক্কার ৪৪ টি গেট খুলে দেয়ায় রোববার থেকে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার পর মঙ্গলবার থেকে পানি হ্রাস পাবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

‘মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে’
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৯ শিশুর মৃত্যু
‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধনে ইসির কঠোর নিয়ন্ত্রণ
টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী
রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
আজ পহেলা বৈশাখ
নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
ট্রাম্প প্রশাসনের সমালোচনায় বিচলিত নন পোপ লিও
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির
আলী খামেনি’র শাহাদাতের চল্লিশতম দিন উপলক্ষে ঢাবিতে স্মরণসভা
প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের প্রেসিডেন্টের সাক্ষাৎ
৩৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করেছে মাউশি
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
‘পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক’
ডাক্তার কামরুলের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪
ভোজ্যতেলের দাম বাড়া নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
পাকিস্তান ছাড়লেন জেডি ভ্যান্স
হামে আরও ১০ জনের মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.