মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২, ২১ শাবান ১৪৪৭, শীতকাল

শেরপুরে বজ্রপাতে যমজ দুই বোনসহ চার জনের মৃত্যু

শেরপুরে একই দিনে পানিতে ডুবে ও বজ্রপাতে যমজ দুই বোনসহ চারজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩১ মে) সদর, নকলা ও নালিতাবাড়ী উপজেলার পৃথক স্থানে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোটঝাউয়ের চর নামাপাড়া এলাকায় রাস্তার পাশে ডোবার পানিতে গোসল করতে গিয়ে ডুবে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। এরা হচ্ছে ওই গ্রামের রিকশাচালক আব্দুস সালামের মেয়ে শিলা ও নীলা (১১)।

স্থানীয় ইউপি সদস্য মোখলেছ আলী বলেন, শনিবার দুপুরে বৃষ্টি শুরু হলে জমজ দুই বোন শিলা ও নীলাসহ চার শিশু বাড়ি পাশে ডোবাতে জমে থাকা পানিতে গোসল করতে যায়। এ সময় হঠাৎ শিলা ও নীলা পানিতে ডুবে যায়। পরে অপর দুই শিশুর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে গিয়ে শিলা ও নীলাকে মৃত অবস্থায় পানি থেকে উদ্ধার করে।

এছাড়া একইদিন বিকেলে নকলা উপজেলার টালকী ইউনিয়নের বড়পাগলা গ্রামের কৃষক সমির উদ্দুন সমু (৫৬) মাঠে গরু আনতে গেলে আকস্মিক বজ্রপাতে হলে ঘটনাস্থলেই মারা যান। একইসময়ে নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মানিককুড়া গ্রামের খোরশেদ আলমের স্ত্রী হাজেরা বেগম (৫৪) মুষলধারে বৃষ্টি ও ঝড়ো বাতাসের মধ্যে তার নাতনিকে পার্শ্ববর্তী মাদরাসা থেকে বাড়ি আনার পথে আকস্মিক বজ্রপাত ঘটে। এ সময় ঘটনাস্থলেই বৃদ্ধা হাজেরা বেগম মারা যান। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় নাতি।

সদর থানার ওসি জুবায়দুল আলম চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা ও নকলা থানার ওসি হাবিবুর রহমান বলেন, এসব ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.