বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৩ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

কাকে খোঁচা দিলেন বুবলি?

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ঠান্ডা লড়াই যেন চলছেই। একে অপরকে ঘিরে সময়-সময় ফেসবুক পোস্টে ছুঁড়ে দিচ্ছেন কৌশলী বার্তা, যা নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে নেটদুনিয়ায়।

শুক্রবার দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে একটি ছবি পোস্ট করেন বুবলী। ছবির ক্যাপশনে লেখেন, ‘যখন মানুষ তোমার কাজ নকল করতে শুরু করে, তখনই বুঝে নিও—তারা তোমার প্রতিভায় ঈর্ষান্বিত। তাই উপেক্ষা করো, আর নিজের সময়টা উপভোগ করো।’

এই ক্যাপশন দেখেই নেটিজেনদের বুঝার বাকি নেই এটি অপু বিশ্বাসকে উদ্দেশ্য করেই লেখা। কারণ সম্প্রতি দুজনেরই ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হয়েছিল আলোচনা।

গত মঙ্গলবার দুপুরেও চিত্রনায়ক বাবা শাকিব খানের সঙ্গে সন্তান শেহজাদের স্থিরচিত্রসহ ফেসবুকে একটি পোস্ট দেন শবনম বুবলী। যে স্থিরচিত্রে দেখা গেছে, শাকিব খান তার ছেলে শেহজাদ খানের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন। বাবা-সন্তানের আদুরে মুহূর্তের কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে বুবলী ক্যাপশনে লেখেন, ‘পরিবার—যেখান থেকে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না।’

বুবলীর এমন পোস্টের পর থেমে থাকেননি অপু বিশ্বাসও। ঘণ্টাখানেকের মধ্যে তিনিও বড় ছেলে আব্রাহাম খানের সঙ্গে তার চিত্রনায়ক বাবা শাকিব খানের একান্ত মুহূর্তের কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেন। সেসব স্থিরচিত্রের ক্যাপশনে বুবলীকে খোঁচা মেরে অপু বিশ্বাস লিখেছিলেন, ‘বাবা এমন একটি শব্দ, যার সঙ্গে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই। তাও বাবা–ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।’

এই দুই তারকার এমন ভার্চুয়াল ঠান্ডা লড়াইয়ে যেমন কিছু অনুরাগী তাদের পক্ষ নিচ্ছেন, তেমনি অনেকেই বিষয়টিকে বিব্রতকরও বলছেন। তবে অপু বা বুবলী কেউই এখনো সরাসরি কাউকে নাম উল্লেখ করে কিছু বলেননি, যা বিষয়টিকে আরও জল্পনাময় করে তুলেছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন সিইসি
জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষ
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে: সেনাপ্রধান
দেশ স্থিতিশীল হওয়ায় ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাসদস্যরা
রামিসা হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষাব্যবস্থায় আসছে বড় পরিবর্তন: শিক্ষা প্রতিমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠন নিয়ে নতুন তথ্য জানালেন তথ্যমন্ত্রী
রাজধানীতে শিশুর গলাকাটা লাশ উদ্ধার
টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
বিদ্যুতের দাম ইউনিট প্রতি ২১ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব
দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তরস্থাপন করলেন প্রধানমন্ত্রী
সকল চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি স্থগিত
ওমানে মৃত্যু: ৪ ভাইয়ের মরদেহ আজ রাতে দেশে ফিরবে
সেতুমন্ত্রী অবরুদ্ধ, উদ্ধার করল পুলিশ!
পাকিস্তানকে হোয়াইটওয়াশের পথে বাংলাদেশ
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিয়েছে ইরান
নকলায় ভূমি সেবা মেলা শুরু
সমুদ্রপাড়ে ফুরফুরে মেজাজে প্রভা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.