বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

আদালতে হাজির পরীমণি

আলোচিত চিত্রনায়িকা পরীমণি হাজির হয়েছেন আদালতে। ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে মারধর ও ধর্ষণচেষ্টা মামলায় চিত্রনায়িকা পরীমণির সাক্ষ্যের ওপর আসামিপক্ষের জেরার জন্য আদালতে হাজির হয়েছেন তিনি।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-এ সোমবার (২৬ মে) সকালে হাজির হন অভিনেত্রী । তবে অন্যান্য মামলার ব্যস্ততার কারণে জেরার সময় পিছিয়ে বিকেল ৩টায় নির্ধারণ করেন আদালত।

পরীমণি ২০২১ সালের ১৪ জুন সাভার থানায় একটি মামলা করেন। সেখানে নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং আরও চারজনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করেন তিনি। অভিযোগে বলা হয়, পরীমণিকে ধর্ষণের চেষ্টা এবং তাকে হত্যার চেষ্টাও করা হয়েছিল।

পরবর্তীতে মামলার তদন্ত শেষে একই বছরের ৬ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা কামাল হোসেন আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। এরপর ২০২২ সালের ১৮ মে আদালত অভিযোগ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু করেন।

২০২২ সালের ২৯ নভেম্বর পরীমণির আংশিক জবানবন্দির মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গত বছরের ২৪ জুলাই পরীমণি আদালতে জবানবন্দি দিতে দ্বিধা প্রকাশ করলে তার আইনজীবী ‘ক্যামেরা ট্রায়াল’-এর আবেদন করেন, যা আদালত অনুমোদন দেন। পরে, ২২ সেপ্টেম্বর তার জবানবন্দি রেকর্ড সম্পন্ন হয়

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.