বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

আজ ঢাকা আসছেন নরওয়ের প্রতিমন্ত্রী

দুই দিনের সফরে আজ ঢাকা আসছেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী স্টাইন রেনাতে জেহিম। সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।

আজ মঙ্গলবার (২০ মে) ঢাকায় আসবেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা ইস্যুতে বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পরিবেশ, বন, জলবায়ু ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়াদা রিজওয়ানা হাসানের সঙ্গে সাক্ষাৎ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রোহিঙ্গা সংকটই জেহিমের সফরের মূল আলোচ্য বিষয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, উন্নয়ন সহযোগিতা ও চলমান নরওয়েজীয় প্রকল্পগুলোও পর্যালোচনার আওতায় থাকবে।

সফর শেষে ২২ মে বৃহস্পতিবার সকালে তিনি ঢাকা ত্যাগ করবেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.