রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৭, বসন্তকাল

আ.লীগ নিষিদ্ধসহ তিন দাবিতে বিকেলে শাহবাগে গণজমায়েত

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধসহ তিন দাবিতে রাজধানীর শাহবাগে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১০ মে) বিকেল ৩টা থেকে এ গণজমায়েত শুরু হবে।

শুক্রবার (০৯ মে) রাত ১১টার দিকে শাহবাগে সংবাদ সম্মেলন থেকে নতুন এ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আমাদের তিন দফা দাবি ছিল। আওয়ামী লীগ নিষিদ্ধসহ এসব দাবিতে এখন পর্যন্ত ২৫ ঘণ্টা হতে চলল। এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের শাহবাগের অবস্থান কোনো দলের না এটা জুলাই জনতার। আওয়ামী লীগের সময়ে যারা জুলুমের শিকার, পিলখানার হত্যাযজ্ঞ, শাপলা হত্যাযজ্ঞ, খুনসহ সব নির্যাতনের শিকার হওয়াদের নিয়ে সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে গণজমায়েত হবে।

এনসিপির দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক বলেন, শনিবার বিকেল ৩টায় শাহবাগে এ গণজমায়েত হবে। পাশাপাশি জুলাই আন্দোলনের সময় যেসব পয়েন্টে গণজমায়েত ছিল আগামীকালও সেসব পয়েন্টে গণজমায়েত হবে। আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে যারা এ দেশ বর্গা নিয়ে শাসন করেছে তাদের বিরুদ্ধে।

তিন দফা দাবি :

১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে।

২.আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে।

৩.জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

তারেক রহমানের চিঠি পেয়ে আপ্লুত পূর্ণিমা
জাতীয় দলে ফিরতে সাকিবের জন্য বিসিবি’র শর্ত
‘শ্রেণিকক্ষ ও পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা’
পাকিস্তানে মার্কিন-ইরানি প্রতিনিধি দল
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অসুস্থ
জুনের মধ্যে ২টি ঘূর্ণিঝড়ের আশঙ্কা, তীব্র কালবৈশাখী পূর্বাভাস
কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী
সিল্কের ঐতিহ্য রক্ষায় দেশি-বিদেশি বিনিয়োগে কাজ করা হবে
যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিলো ইরান
চাঁদে অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী
ইরানের একটি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে
‘বগুড়া ও শেরপুরে আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে’
সংসদ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত মুলতবি ঘোষণা
‘এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ’
ইরান বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
জাতীয় সংসদে আরও ১০ বিল পাস
চারুকলায় চলছে বর্ণাঢ্য বর্ষবরণ প্রস্তুতি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক
বগুড়া-৬ : বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির বাদশা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.