বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩, ২৬ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

বাংলাদেশ সফরে আসছে না ভারত, শঙ্কায় এশিয়া কাপও

আগামী আগস্ট মাসে বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে পাকিস্তানের চলমান যদ্ধ পরিস্তিতিতে রোহিত শর্মা, বিরাট কোহলিদের এ সফরটি আটকে যেতে পারে। এর পাশাপাশি সেপ্টেম্বর মাসে নির্ধারিত এশিয়া কাপও স্থগিত হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সফর ও এশিয়া কাপের বিষয়ে নেতিবাচক অবস্থান নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দুটি ক্রিকেট ইভেন্টেই ভারত অংশ নেবে না। ওই সময় স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি ম্যাচ আয়োজন করা হতে পারে। এ কারণেই ভারতের বাংলাদেশ সফর এবং এশিয়া কাপের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।

বিসিসিআই প্রথমে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিতের কথা জানালেও, বর্তমান পরিস্থিতিতে ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি টুর্নামেন্টটি শিগগিরই চালুর সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্টরা। এর প্রধান কারণ বৃহস্পতিবার (৮ মে) রাতে ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচের সময়ের একটি ঘটনা। ওই রাতের পরিস্থিতিতে ক্রিকেটাররা তীব্র অস্বস্তির মধ্যে আছেন।

গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার জেরে মঙ্গলবার (০৬ মে) রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাকিস্তান প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে পারে—এমন শঙ্কার মধ্যেই বৃহস্পতিবার (০৮ মে) ধর্মশালায় আইপিএলের ম্যাচ খেলতে নামে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। ম্যাচের মাঝপথে হঠাৎ করেই স্টেডিয়ামের ফ্লাডলাইট নিভিয়ে দেয়া হয়। পরে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে ম্যাচ বন্ধ ঘোষণা করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ঠিক ওই একই সময়ে ভারতের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে একাধিক হামলা চালিয়েছিল পাকিস্তান।

টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, ধর্মশালায় আকস্মিক খেলা বন্ধের পর পাঞ্জাব ও দিল্লির খেলোয়াড়েরা একেবারে স্তম্ভিত অবস্থায় ছিলেন এবং শুক্রবার (৯ মে) ভোরে তাঁরা ধর্মশালা ছেড়ে যান। এমন স্পর্শকাতর পরিস্থিতিতে এবারের আসরে আইপিএলের বাকি ১৬ ম্যাচ কয়েক মাসের জন্য পিছিয়ে যেতে পারে।

ভারত ক্রিকেট দল ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলার পর বাংলাদেশে আসবে।কিন্তু বিসিসিআই সফরটি নিয়ে কোনো আলোচনাই করতে চায় না। বরং সেই সময় আইপিএলের বাকি ম্যাচ আয়োজন করতে চায়।

টাইমস অব ইন্ডিয়া বলছে, এমনকি যদি আইপিএলের বাকি অংশ ভারতের বাংলাদেশ সফর এবং এশিয়া কাপের আগে শেষও হয়ে যায়, তবু এ সফর এবং এশিয়া কাপ বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি। বিসিসিআই এই অবস্থানে কোনোভাবে নমনীয় হওয়ার মনোভাব দেখাবে না।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

‘মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে’
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৯ শিশুর মৃত্যু
‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধনে ইসির কঠোর নিয়ন্ত্রণ
টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী
রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
আজ পহেলা বৈশাখ
নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
ট্রাম্প প্রশাসনের সমালোচনায় বিচলিত নন পোপ লিও
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির
আলী খামেনি’র শাহাদাতের চল্লিশতম দিন উপলক্ষে ঢাবিতে স্মরণসভা
প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের প্রেসিডেন্টের সাক্ষাৎ
৩৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করেছে মাউশি
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
‘পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক’
ডাক্তার কামরুলের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪
ভোজ্যতেলের দাম বাড়া নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
পাকিস্তান ছাড়লেন জেডি ভ্যান্স
হামে আরও ১০ জনের মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.