রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৭, বসন্তকাল

ভারতীয় ক্রিকেটার বৈভবের যত রেকর্ড…

ভারতীয় ক্রিকেট ইতিহাসে নতুন সেনসেশন বৈভবের এত রেকর্ডের কতোটা জানেন আপনি? আসুন, আরো কিছু জেনে নেওয়া যাক–

৩৫ বলে সেঞ্চুরি কিংবা ১৪ বছর ৩২ দিনে আইপিএলে শতক হাঁকানো– আইপিএলে গুজরাট টাইটান্সের বিপক্ষে বৈভব সূর্যবংশীর দুর্দান্ত এক সেঞ্চুরির পর রেকর্ডবুকে আলোড়ন তুলেছে এই দুই খবর। তবে বৈভবের ইনিংসটা এসবের চেয়েও বড় কিছু। রাজস্থানের মাটিতে ১৪ বছরের এই বিস্ময়বালক এমনসব রেকর্ড গড়েছেন যা আইপিএলের ইতিহাসটাই নতুন করে লিখতে বাধ্য করবে।

৩৫ বলে বৈভব সেঞ্চুরি করেছেন। যা আইপিএলে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি ও ভারতীয়দের মধ্যে দ্রুততম। আইপিএলে ভারতীয়দের দ্রুততম সেঞ্চুরির আগের রেকর্ডটি ছিল ইউসুফ পাঠানের। ২০১০ সালে রাজস্থান রয়্যালসের জার্সিতে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৩৭ বলে সেঞ্চুরি করেছিলেন। আর ৩০ বলে সেঞ্চুরি করে সবার ওপরে আছেন ক্রিস গেইল।

এছাড়া স্বীকৃত টি-টোয়েন্টি ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বৈভব। গুজরাটের বিপক্ষে সেঞ্চুরির দিনে বৈভবের বয়স ছিল ১৪ বছর ৩২ দিন। আগের রেকর্ড ছিল বিজয় জোলের। ২০১৩ সালে মহারাষ্ট্রের ব্যাটার মুম্বাইয়ের বিরুদ্ধে শতরান করেছিলেন ১৮ বছর ১১৮ দিন বয়সে। এ ছাড়া ২০২০ সালে বিপিএলে বরিশালের হয়ে পারভেজ হোসেন ইমন ১৮ বছর ১৭৯ দিন বয়সে রাজশাহীর বিপক্ষে শতরান করেছিলেন।

আইপিএলে বিধ্বংসী এই ইনিংস খেলার পথে নিজের দুই সতীর্থের রেকর্ডও ভেঙেছেন বৈভব। সবচেয়ে কম বয়সে ফিফটি পাওয়া খেলোয়াড় এখন বৈভব। আগের রেকর্ড ছিল রিয়ান পরাগের। ২০১৯ সালে ১৭ বছর ১৭৫ দিন বয়সে ফিফটি পেয়েছিলেন পরাগ। আর জয়সওয়ালের রেকর্ড ভেঙে করেছেন আইপিএলে দ্রুততম ফিফটি।

আর গত ম্যাচে শতরানের ৯৩.০৬ শতাংশই বৈভব নিয়েছেন বাউন্ডারি থেকে। সেটাও আইপিএলে সেঞ্চুরি ইনিংসে রেকর্ড। আগের রেকর্ড তার সতীর্থ জয়সওয়ালের। ২০২৩ সালে মুম্বাইয়ের বিপক্ষে ১২৪ রানের ৯০.৩২ শতাংশই চার-ছক্কায় পেয়েছিলেন তিনি।

১১ ছক্কা হাঁকিয়ে আইপিএলে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড করেছেন বৈভব সুর্যবংশী। এই রেকর্ডে ভাগ আছে চেন্নাই সুপার কিংসের মুরালি বিজয়ের। আর রানতাড়া করতে নেমেও আইপিএলে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। এখানে বৈভব রেকর্ড ভাগ করছেন সনাৎ জয়সুরিয়ার সঙ্গে।

ভারতীয়দের মধ্যে আইপিএলে সবচেয়ে কম ম্যাচ (৩) খেলে প্রথম সেঞ্চুরি পাওয়ার রেকর্ড এখন বৈভবের। এর আগে চতুর্থ ম্যাচে প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন মনীশ পান্ডে, পল বালথ্যাটি ও প্রিয়াংশ আর্য।

বৈভবের কারণে আফগান পেসার করিম জানাতকেও পড়তে হয়েছে বিব্রতকর রেকর্ডে। আইপিএলে নিজের করা প্রথম ওভারে করিম জানাত হজম করেছেন ৩০ রান। আইপিএল ক্যারিয়ারে প্রথম ওভারে রান হজমের এটাই নতুন রেকর্ড। এর আগে সর্বোচ্চ ২৫ রান দিয়েছিলেন বরুণ চক্রবর্তী।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

তারেক রহমানের চিঠি পেয়ে আপ্লুত পূর্ণিমা
জাতীয় দলে ফিরতে সাকিবের জন্য বিসিবি’র শর্ত
‘শ্রেণিকক্ষ ও পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা’
পাকিস্তানে মার্কিন-ইরানি প্রতিনিধি দল
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অসুস্থ
জুনের মধ্যে ২টি ঘূর্ণিঝড়ের আশঙ্কা, তীব্র কালবৈশাখী পূর্বাভাস
কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী
সিল্কের ঐতিহ্য রক্ষায় দেশি-বিদেশি বিনিয়োগে কাজ করা হবে
যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিলো ইরান
চাঁদে অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী
ইরানের একটি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে
‘বগুড়া ও শেরপুরে আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে’
সংসদ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত মুলতবি ঘোষণা
‘এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ’
ইরান বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
জাতীয় সংসদে আরও ১০ বিল পাস
চারুকলায় চলছে বর্ণাঢ্য বর্ষবরণ প্রস্তুতি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক
বগুড়া-৬ : বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির বাদশা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.