ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট এবার প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন বিশ্বের অন্যতম কান চলচ্চিত্র উৎসবে। এবারের উৎসবে তিনি নিজেকে প্রমাণ করবেন নতুন এক রূপে। কারণ ল’রিয়েল প্যারিসের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে রেড কার্পেটে হাঁটবেন তিনি।
বিশ্বখ্যাত প্রসাধনী ব্র্যান্ড ল’রিয়েল প্যারিসের দীর্ঘদিনের অ্যাম্বাসেডর এবং সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনও এবার তার সঙ্গী হিসেবে রেড কার্পেটে থাকবেন। এই দুই ভারতীয় তারকা একত্রিত হয়ে শুধু ভারত নয়, পুরো বিশ্বের চোখ কান চলচ্চিত্র উৎসবে থাকবে, যা এক নতুন মাত্রা যোগ করবে।
কাপুর পরিবারের পুত্রবধূ আলিয়া ভাট কান উৎসবে যোগ দিতে খুবই উচ্ছ্বাসিত।
আসছে ১৩ ও ১৪ মে পর্যন্ত কান চলচ্চিত্র উৎসব চলবে। ভারতীয় শিল্পী এবং ল’রিয়েল প্যারিসের গ্লোবাল অ্যাম্বাসেডরদের উপস্থিতি এই উৎসবকে আরও মুখরিত করে তুলবে। এই তালিকায় রয়েছেন ইভা লঙ্গোরিয়া, ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, আজা নাওমি কিং, অ্যান্ডি ম্যাকডোয়েল, সিমোন অ্যাশলে, এলি ফ্যানিং, বেবে ভিও এবং ইয়সেল্ট।








