দিনাজপুরে বিরল সীমান্তে পতাকা বৈঠকের পর দুই বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিনিময়ে ভারতীয় ২ নাগরিককে কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার (১ মে) রাত ৮টার পর বিজিবি-বিএসএফ’র কমান্ডার পর্যায়ের বৈঠকে এই হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।
এর আগে, দুপুরে বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার জেরে ভারতীয় ২ নাগরিককে আটক করে গ্রামবাসীরা।
জানা যায়, দুপুরে সীমান্ত এলাকায় ধান কাটা মাড়াইয়ের কাজ করছিলেন স্থানীয় কৃষক এনামুল হোসেন ও তার ছেলে মাসুদ। এ সময়, ৩২০ নম্বর মেইন পিলারের কাছাকাছি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।








