বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩, ১২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ব্যক্তিজীবন থেকে কর্মজীবন, সর্বত্রই বাবার অবদান বিশাল : দীপিকা

বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ক্যারিয়ারে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। অল্প কিছুদিন হলো, কোলে সন্তান এসেছে তার; এখন অভিনেত্রীর সময় কাটছে মাতৃত্ব নিয়ে।

এমন সময় দীপিকার ছোটবেলার একটি স্মৃতি নিয়ে বেশ আলোচনা।

মাঝে মাঝেই ছোটবেলার নানা ঘটনা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন দীপিকা পাড়ুকোন। কখনো সাক্ষাৎকারের মাধ্যমে, আবার কখনো কোনো শো-তে এসে। একবার কাপিল শর্মার শো-তে গিয়ে দীপিকা জানিয়েছিলেন, তাকে বেশ কড়া শাসনের মধ্যে রাখতেন বাবা-মা। দুষ্টুমি করলে মিলতো শাস্তি।

দীপিকা বলেন, ‘আমরা যে ফ্ল্যাটে থাকতাম আর আগে সেখানে একটা বড় রান্নাঘর ছিল, একটা স্টোর রুমও ছিল সেটার সঙ্গে। যখনই আমি দুষ্টুমি করতাম, বা অসভ্যতা করতাম বাবা মায়ের সঙ্গে কিংবা হোমওয়ার্ক করতাম না তখন আমাকে ওই স্টোর রুমে আটকে রাখা হতো। ওই ঘরের সুইচ বাইরে ছিল। বাবা আমায় ওখানে ঢুকিয়ে বাইরে দিয়ে আলো নিভিয়ে দিত।’

দীপিকা আরও জানিয়েছেন, তার ব্যক্তিজীবন থেকে কর্মজীবন, সর্বত্রই তার বাবার অবদান বিশাল। অভিনেত্রী বাবার বিষয়ে কথা বলতে গিয়ে আবুধাবির একটি অনুষ্ঠানে বলেছিলেন, ‘আমার বাবা সবসময় আমায় বলেছেন যা খুশি কর মানুষ তোমায় মনে রাখবে তুমি কেমন মানুষ সেটার জন্য। আমি তাই সেটাই মনে রেখে চলার চেষ্টা করি।’

গত বছর দীপিকার কোলে আসে তাদের প্রথম কন্যা সন্তান দুয়া। তবে এখনো মেয়ের মুখ দেখাননি দীপিকা-রণবীর দম্পতি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.