শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩, ১৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির বিরুদ্ধে অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ এখন দৃশ্যমান হতে শুরু করেছে। তাদের বিরুদ্ধে সব মতভেদ ভুলে দলের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে বিএনপি সবকিছু করতে প্রস্তুত। দেশ ও জাতির ভালোর জন্যই বিএনপি ৩১ দফা দিয়েছে জানিয়ে তিনি বলেন, কোনভাবেই মানুষের আস্থা ও বিশ্বাস নষ্ট করা যাবে না।

আজ মঙ্গলবার ( ২২ এপ্রিল) গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরমতের ৩১ দফার প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যত প্রজন্মকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে প্রাথিমক শিক্ষার পর্যায় থেকেই পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপির বিভিন্ন সীমাবদ্ধতা থাকতে পারে। তারপরও বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, খাল খনন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, কৃষিতে সংস্কার, নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা, গার্মেন্টসের বিকাশ এবং লাখ লাখ মানুষকে বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। ৩১ দফার মাধ্যমে ভবিষ্যতেও উন্নয়ন ও সংস্কারের ধারা অব্যাহত রাখার কথা জানান তিনি।

বিএনপির বিরুদ্ধে অনেকে অদৃশ্য শক্তি কাজ করছে জানিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান।

ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার পরিচয় বাংলাদেশি জানিয়ে তিনি বলেন, প্রতিটি মানুষের সমর্থন আদায়ে কাজ করতে হবে।

দেশের ২০ কোটি মানুষের সমস্যা সমাধানে প্রত্যেককেই স্ব স্ব অবস্থানে থেকে দায়িত্ব পালন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.